ঢাকা   ১১:৩৫:৫১ পিএম, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিএনপি-জামায়াত নেতাদের সঙ্গে এমপি ফখরুল ইসলামের গোলটেবিল বৈঠক ফেইক আইডি খুলে অপপ্রচার চালিয়ে সাংবাদিক মান্নান মুন্নার কলম থামানো যাবে না চন্দ্রগঞ্জ নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি পরাগ, সম্পাদক রাজু ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, প্রস্তুত রাখবেন যেসব কাগজপত্র জনগণকে সঙ্গে নিয়ে পতিত আওয়ামী লীগের সন্ত্রাসীদের মোকাবিলা করবে বিএনপি: মীর সরফত আলী সপু মাগুরায় শিল্প ও সাহিত্য অঙ্গনের ৩ জন বিশিষ্ট ব্যক্তিত্ব স্মরণে নাগরিক স্মরণ সভা  কুমিল্লায় সশস্ত্র বাহিনী দিবসে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা মাগুরায় জেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ গঠন কর্ণফুলীতে এলপি গ্যাস গোডাউনে অভিযান, অবৈধ ঘোষণার পরও ব্যবস্থা নেয়নি প্রশাসন

ডাবুয়ায় এক গৃহহীনকে ঘর নির্মাণে প্রতিবেশী বাধা দেওয়ার অভিযোগ

শাহাদাত হোসেন, রাউজান (চট্ট্রগাম ) প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৪ মে, ২০২২
  • ৩৬৭ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

রাউজান উপজেলার ডাবুয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ন্যাটার বাড়ীতে এক গৃহহীনকে ঘর নির্মাণে প্রতিবেশি বাধা দেওয়ার অভিযো পাওয়া গেছে। জানা যায়,স্থানীয় অরুন তালুকদার নামে এক গৃহহীন চট্টগ্রাম নগরীর চকবাজার এলাকায় ক্ষুদ্র ঔষধ ব্যবসায়ী।পরিবার পরিজন নিয়ে এক সময় থাকতেন নগরীর অর্ধপাকা ভাড়া বাসায়।

বর্তমানে অতিরিক্ত ব্যয়ভার বহন করা সম্ভব না হওয়ায় গ্রামে চলে আসার সিন্ধান্ত নেন।কিন্তু অরুন তালুকদারের পৈতৃক নিবাস ডাবুয়ার ঘরটি ভেঙ্গে যাওয়ায় পরিবার পরিজন নিয়ে প্রতিবেশীদের ঘরে থাকেন। এমন অবস্থায় মৌরশী প্রাপ্য বসতভিটায় সেমি পাকা করে ঘর নির্মাণ করতে গেলে বাধা দেয় প্রতিবেশী স্বপন তালুকদার।

উল্টো তার বিরুদ্ধে রাউজান থানায় হয়রানি মূলক অভিযোগ করেন। অভিযোগের ভিক্তিতে পুলিশ তদন্ত করছেন বলে পুলিশ জানিয়েছেন।অরুন তালুকদার অভিযোগ করে বলেন, আমারও আমার প্রতিবেশী সকলের মৌরশী সম্পত্তি বসতভিটা ভুল বশতঃ সরকারী খাস জমি হিসাবে জরিপ হয়।জরিপ সংশোধনীর জন্য আদালতে মামলা করা হয়েছে।বর্তমানে মামলা চলমান রয়েছে।আমার পৈতৃক বসতভিটায় আমার প্রাপ্য অংশে একটি ছোট আয়তনের সেমি পাকাঘর নির্মান কাজ শুরু করলে আমার জেঠাত ভাই প্রতিবেশী স্বপন তালুকদার আমাকে ঘর নির্মান কাজে বাধার মূখে ঘর নির্মান কাজ বন্ধ হয়ে যায়। আমি গৃহহীন হিসাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সদয় দৃষ্টি
কামনা করছি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি