ঢাকা   ০৯:১৫:১৫ এএম, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
পার্বত্য অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী : ইউএনডিপি প্রতিনিধিদলকে প্রতিমন্ত্রী মীর হেলাল চলতি মৌসুমে সাড়ে ৩৭ লক্ষ টাকার শিম উৎপাদন হবে চন্দনাইশে শিমের বাম্পার ফলন কৃষকেরা বেজায় খুশি মাগুরায় উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত চান্দিনায় পুকুরে বিষ প্রয়োগে ২০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ পাঁচ লিটারে ১৫০ মিলিলিটার কম,অবৈধ গ্যাস সিলেন্ডার রিফিলের দায়ে তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৯০ হাজার টাকা জরিমানা এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী সৃজনশীল অর্থনীতিতে জোর দিচ্ছে সরকার: অর্থমন্ত্রী জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী সাদিক কায়েমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা হামলা ও অগ্নিসংযোগ ভুল চিকিৎসার অভিযোগে মৃত্যুর সঙ্গে লড়ছেন গৃহবধূ সোনাগাজী ডায়াবেটিস হাসপাতালে চিকিৎসার পর সংকটাপন্ন রোগী, থানায় ও সিভিল সার্জনের কাছে অভিযোগ

নোয়াখালীতে আন্তঃজেলা চোর চক্রের সদস্য ৯টি চোরাই মোটরসাইকেসহ আটক

নোয়াখালী প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৪ মে, ২০২২
  • ৩৩৭ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

নোয়াখালীতে ৯টি চোরাই মোটরসাইকেলসহ চোরচক্রের সক্রিয় এক সদস্যকে গ্রেফতার করেছে সুধারাম মডেল থানা পুলিশ

গ্রেফতারকৃত মহিন উদ্দিন সদর উপজেলার দাদপুর ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডের বন্যা বাড়ির নুরুল আমিনের ছেলে।

মঙ্গলবার (২৪ মে) দুপুর ১টার দিকে বিষয়টি নিশ্চিত করেন নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম। এর আগে গতকাল সোমবার রাত ৯টার দিকে উপজেলার দাদপুর ইউনিয়নের উদয় সাধুর হাটের তার নিজের হোন্ডা সার্ভিসিং সেন্টার থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত মহিন উদ্দিনের হোন্ডা সার্ভিসিং সেন্টারে চোরাই যাওয়া কয়েকটি মোটরসাইকেল রূপ পরিবর্তনের জন্য সংরক্ষিত আছে এমন সংবাদের ভিত্তিতে সুধারাম মডেল থানা পুলিশ অভিযান পরিচালনা করে ৯টি চোরাই যাওয়া মোটর সাইকেল উদ্ধার করে এবং গ্যারেজের মালিক ও মেকানিক মহিনকে গ্রেফতার করে।

এসপি আরো জানান, গ্রেফতার মহিনকে জিজ্ঞাসাবাদে চোরচক্রের পরিচয় প্রকাশ করে জানায় সে চোরচক্রের একজন সদস্য। মোটরসাইকেল চুরি করে তার গ্যারেজে নিয়ে আসলে সে মোটরসাইকেলের রূপ পরিবর্তন করে এবং খুচরা যন্ত্রাংশ বিক্রি করে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি