1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নোয়াখালীতে আবাসিক হোটেল থেকে নারীসহ যুবলীগ নেতা আটক - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
চকবাজারে ২১ ঘণ্টা পরও ধোঁয়া, কাজ করছেন ফায়ার ফাইটাররা ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত বিশ্বব্যাংকের কাছ থেকে অতিরিক্ত ১০ বিলিয়ন ডলারের সহায়তা নিয়ে আলোচনা চলছে : অর্থমন্ত্রী টানা তৃতীয় দিন রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলা, বন্ধ বিমানবন্দর ভাঙ্গুড়ায় দুই নবজাতকের মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ লাকসামের সেরা কন্যা শিশু অক্ষরা সাহা, নৃত্যে পর্যায়ে প্রথম স্থান অর্জন  ভালোবাসা থেকেই সাফল্য অর্জন শিশু নাইফা সাইয়ারা লাকসামে চিত্র অংকনে প্রথম স্থান অর্জন পঞ্চম শ্রেণির শিক্ষার্থী মাগুরায় শ্রীপুর উপজেলায় জাতীয় কন্যাশিশু দিবস পালিত  নকলায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক প্রেস কনফারেন্স অনুষ্ঠিত নকলায় জাতীয় কন্যাশিশু দিবস পালিত

নোয়াখালীতে আবাসিক হোটেল থেকে নারীসহ যুবলীগ নেতা আটক

নোয়াখালী প্রতিনিধি ঃ
  • আপডেট টাইম : বুধবার, ১১ মে, ২০২২
  • ৩২৮ বার

নোয়াখালীর চাটখিল উপজেলায় আবাসিক হোটেল থেকে আপত্তিকর অবস্থায় নারীসহ এক যুবলীগ নেতাকে আটক করেছে পুলিশ।

আটককৃত এইচ এম ফারুক (৩৮) উপজেলার চাটখিল পৌরসভা যুবলীগের সদস্য ও সাবেক পৌরসভা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এবং পৌরসভার ৩নম্বর ওয়ার্ডের সুন্দপুর এলাকার হাজী বাড়ির মৃত মফিজুল ইসলামের ছেলে।

বুধবার (১১ মে) দুপুর ১টার উপজেলার চাটখিল বাজারের ফোর স্টার আবাসিক হোটেলে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

স্থানীয়রা বলছে,বৃধবার দুপুর ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চাটখিল বাজারের ফোর স্টার আবাসিক হোটেলে অভিযান চালায় পুলিশ। অভিযানে পুলিশ এক নারীসহ আপত্তিকর অবস্থায় ফারুককে হোটেলের একটি কক্ষ থেকে আটক করে। এরপর তাদেরকে ঘটনাস্থলে জিজ্ঞাসাবাদ শেষে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।

স্থানীয়দের অভিযোগ ,আটককৃত ফারুকসহ তাঁর তিন ভাইয়ের ফোর স্টার আবাসিক হোটেলে মালিকানা রয়েছে। দুই ভাই হোটেলের তদারকির দায়িত্বে রয়েছেন। যুবলীগ নেতার সাথে আটককৃত নারী চার সন্তানের জননী এবং সম্পর্কে ওই যুবলীগ নেতার দূর সম্পর্কের মামী হয় বলে জানা যায়। এর আগেও একাধিকবার পৃথক পৃথক জায়গায় ফারুক আপত্তিকর অবস্থায় নারীসহ আটক হয় বলে জানা যায়। স্থানীয়রা অভিযোগ করে বলেন, ফোর স্টার হোটেলে দিনে দুপুরে অসামাজিক কার্যকলাপ চলে।

অভিযোগের বিষয়ে জানতে একাধিকবার ফোর স্টার আবাসিক হোটেলের মোবাইলে ফোন করা হলেও কোন সাড়া পাওয়া যায়নি।

এ বিষয়ে জানতে চাইলে চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গিয়াস উদ্দিন গণমাধ্যম কর্মিদের এক নারীসহ একজনকে আটকের সত্যতা নিশ্চিত করেন। তিনি আরো বলেন,এ বিষয়ে যাচাই বাচাই করে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net