1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বেগমগঞ্জে বেইলি ব্রিজ ভেঙে পণ্যবাহী পিকআপ ভ্যান খালে, আহত ২ - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নোবিপ্রবিতে মশক নিধন কার্যক্রম উদ্বোধন ও ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত নবীনগরে অবৈধ ড্রেজারের বিরুদ্ধে ইউএনও’র অভিযান, ড্রেজার মেশিন ধ্বংস আইফোন নয় পাওনা টাকা চাওয়াতে অপ্রতিমকে পিটিয়ে হত্যা মাগুরায় গড়াই নদীর তীব্র ভাঙনে ফসলি জমি বিলীন! হুমকিতে কোদলা গ্রামের ৫ শত পরিবার ইস্তাম্বুলে যাত্রাবিরতিতে প্রধানমন্ত্রী তারেক রহমান সিঁদুর রঙ মিশ্রণে মরিচ লাল করায়, লক্ষ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিদপ্তর  চৌদ্দগ্রামে ৭৪ লাখ টাকার ভারতীয় অবৈধ শাড়ি জব্দ ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক রওনা হয়েছেন প্রধানমন্ত্রী সোনারগাঁয়ে তিন স্কুলছাত্রের মৃত্যু: অবৈধ ড্রেজিং বন্ধ ও দ্রুত বিচার দাবি স্থানীয় সরকার নির্বাচনের ঘোষনার পর পর নির্বাচনী হাওয়া চন্দনাইশে ভোটের মাঠে প্রস্তুত বিএনপি-জামায়াত সমর্থিত প্রার্থীরা

বেগমগঞ্জে বেইলি ব্রিজ ভেঙে পণ্যবাহী পিকআপ ভ্যান খালে, আহত ২

নোয়াখালী প্রতিনিধি:
  • আপডেট টাইম : শনিবার, ৭ মে, ২০২২
  • ৩২৮ বার

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার শরীফপুর ইউনিয়নের হাসানহাট বাজার এলাকায় বড় পোল ব্রিজ ভেঙে মাল বোঝাই পিকআপ ভ্যান খালে ডুবে গেছে। এ ঘটনায় পিকআপ ভ্যান চালক ও হেলপার আহত হয়েছে। এতে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে জেলা শহর মাইজদীর সাথে তিনটি ইউনিয়নের, দুর্ভোগে পড়েছেন হাজার হাজার যাত্রীরা।

শনিবার (৭ মে) দুপুর ১টা ১০মিনিটের দিকে এ ঘটনা ঘটেছে।

স্থানীয় বাসিন্দা শাকিল অভিযোগ করে বলেন, গত দুইদিন আগে উপজেলা প্রকৌশলীসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের ব্রিজের বিষয়ে জানানোর পরও কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। ব্রিজের নিচ থেকে খাল খননের কারণে মাটি সরে গেছে। যার কারণে গত দুই দিন আগে ব্রিজের নিচের মাঝখানের পিলার ভেঙ্গে গেছে এবং আজ এ দুর্ঘটনা ঘটে।

ঘটনার প্রত্যক্ষদর্শী আবু রায়হান বলেন, দুপুর ১টার দিকে মালামাল বোঝাই পিকআপটি ব্রিজের মাঝামাঝি গিয়ে ব্রেক করে। এরপরই ব্রিজটি ভেঙে পিকআপ ভ্যানটি খালের পানিতে পড়ে যায়। তারপর চালক ও হেলপার গাড়ি থেকে বের হয় আসেন। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে প্রেরণ করে। তিনি আরো বলেন বলেন, ‘বর্তমানে এই সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

বেগমগঞ্জ উপজেলা প্রকৌশলী কাজী কামরুল ইসলাম জানান খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি আরো জানান, কিছু দিন আগেই পুরাতন ব্রিজ সরিয়ে সেখানে নতুন পাকা ব্রিজ নির্মাণের প্রকল্প গ্রহণ করা হয়েছে। যেহেতু এটি একটি গুরুত্বপূর্ণ সড়ক আশা করছি খুব দ্রুত এ প্রকল্প পাস হয়ে আসবে ।

তিনি আরও বলেন, শিগগির প্রকল্পের কাজ শুরু হবে। মানুষের দুর্ভোগ কমাতে আপাতত ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে এ বিষয়ে বিকল্প ব্যবস্থা নেওয়া হবে l

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net