1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বড়ভাইকে হত্যার দায়ে ছোটভাইয়ের যাবজ্জীবন - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ধর্মীয় সম্প্রীতি রক্ষায় সরকার অঙ্গীকারবদ্ধ: কুমিল্লায় কৃষিমন্ত্রী নবীগঞ্জে ধর্মীয় ভাবধারায় রথযাত্রা উৎসব পালন মাগুরায় যথাযথ মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত  নকলায় জুলাই শহিদ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত  মাগুরায় জুলাই শহীদ দিবসে জামায়াতে ইসলামীর উদ্যোগের্্যালী আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার এজেন্টসহ  ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ কোম্পানীগঞ্জে ঐতিহাসিক জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত  সাতকানিয়ার নলুয়ায় বন্যার্তদের মাঝে মোদ্দাচ্ছির বিন ইসমাঈল ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ সাতকানিয়ায় বন্যাদুর্গতদের পাশে সেনাবাহিনী: ৮৫০ জনকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ চকরিয়ার খুটাখালীতে ছাগল জবাই করে আর্জেন্টিনার সমর্থকদের নৈশভোজের আয়োজন

বড়ভাইকে হত্যার দায়ে ছোটভাইয়ের যাবজ্জীবন

ফয়সাল চৌধুরী।।
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১২ মে, ২০২২
  • ৩৩৭ বার

কুষ্টিয়ায় বড়ভাইকে হত্যার দায়ে মামুন সরকার (৫০) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাকে ২৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১২ মে) দুপুরে কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. তাজুল ইসলাম এ রায় দেন। আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অনুপ কুমার নন্দী বিষয়টি নিশ্চিত করেছেন।

যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত মামুন সরদার কুষ্টিয়া সদর উপজেলার ইসলামী বিশ্ববিদ্যালয় থানার আব্দালপুর ইউনিয়নের পিয়ারপুর গ্রামের বদর উদ্দিনের ছেলে। রায় ঘোষণার সময় কারাদণ্ডপ্রাপ্ত আসামি মামুন আদালতে উপস্থিত ছিলেন। রায় ঘোষণার পরপরই পুলিশ পাহারায় তাকে জেলা কারাগারে পাঠানো হয়।

মামলার বিবরণে জানা যায়, ২০১৬ সালের ১ জুন সকাল ১০টার দিকে কুষ্টিয়া সদর উপজেলার আব্দালপুর ইউনিয়নের পিয়ারপুর গ্রামে আসাদুল সরদারের স্ত্রী সাথীর সঙ্গে আসামি মামুন সরদারের স্ত্রী সাফিয়া খাতুনের পারিবারিক কলহের জেরে ঝগড়া হয়। এ সময় আসাদুল মাঠে ছিলেন। মাঠ থেকে বাড়ি ফিরে ঝগড়ার কথা শোনেন। দুপুর আড়াইটার দিকে স্ত্রীকে সঙ্গে নিয়ে আসাদুল তার ছোটভাই মামুন সরদারের বাড়িতে যান। এ সময় মামুন সরদার হাঁসুয়া দিয়ে বড়ভাই আসাদুলকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় সেখানে তার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহত আসাদুলের স্ত্রী সাথী খাতুন বাদী হয়ে ইসলামী বিশ্ববিদ্যালয় থানায় একটি মামলা করেন। আসামি মামুনের বিরুদ্ধে দায়ের করা মামলাটি তদন্ত শেষে ২০১৬ সালের ৩০ নভেম্বরে তদন্তকারী কর্মকর্তা এসএম কাফরুজ্জামান ও শরীফ মনজুর আদালতে অভিযোগপত্র দাখিল করেন ।

১৫ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে ১২ মে রায় ঘোষণার দিন ধার্য করেন আদালত। অপরাধ প্রমাণিত হওয়ায় আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেন আদালত।

আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অনুপ কুমার নন্দী বলেন, হত্যা মামলায় দোষী প্রমাণিত হওয়ায় আসামি মামুনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। তাকে রায় ঘোষণার পরপরই পুলিশ পাহারায় জেলা কারাগারে পাঠানো হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net