ঢাকা   ০৫:৩৬:৫৬ এএম, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
পার্বত্য অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী : ইউএনডিপি প্রতিনিধিদলকে প্রতিমন্ত্রী মীর হেলাল চলতি মৌসুমে সাড়ে ৩৭ লক্ষ টাকার শিম উৎপাদন হবে চন্দনাইশে শিমের বাম্পার ফলন কৃষকেরা বেজায় খুশি মাগুরায় উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত চান্দিনায় পুকুরে বিষ প্রয়োগে ২০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ পাঁচ লিটারে ১৫০ মিলিলিটার কম,অবৈধ গ্যাস সিলেন্ডার রিফিলের দায়ে তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৯০ হাজার টাকা জরিমানা এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী সৃজনশীল অর্থনীতিতে জোর দিচ্ছে সরকার: অর্থমন্ত্রী জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী সাদিক কায়েমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা হামলা ও অগ্নিসংযোগ ভুল চিকিৎসার অভিযোগে মৃত্যুর সঙ্গে লড়ছেন গৃহবধূ সোনাগাজী ডায়াবেটিস হাসপাতালে চিকিৎসার পর সংকটাপন্ন রোগী, থানায় ও সিভিল সার্জনের কাছে অভিযোগ

ভূমি সেবায় কেউ ঘুষ দাবি করলে জানানোর অনুরোধ জানালেন জয়পুরহাট জেলা প্রশাসক

শাকিল আহমেদ জয়পুরহাট অফিস ঃ
  • আপডেট টাইম : রবিবার, ২২ মে, ২০২২
  • ৪০৯ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

ডিজিটাল বাংলাদেশে ঘরে বসে ভূমি সংক্রান্ত সেবা নিন, কোন দালাল চক্রের কাছে কাছে যাবেন না এবং কেউ যদি ঘুষ দাবি করে তাহলে সঙ্গে সঙ্গে আমাকে জানাবেন।

জয়পুরহাটে ভূমি সেবা সপ্তাহ উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক শরীফুল ইসলাম এসব কথা বলেন।

রবিবার (২২মে) বেলা ১১ টায় জয়পুরহাট সদর উপজেলার মোঃ মুজিবুর রহমান ঢালি সৃতি মিলনায়তনে জেলা প্রশাসনের আয়োজনে ভূমি সেবা সপ্তাহ উদ্ভোধনী অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী অফিসার আরাফাত হোসেন এর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, সদর উপজেলা চেয়ারম্যান এস এম সোলায়মান আলী, ভাইস চেয়ারম্যান অশোক ঠাকুর, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আফসার আলী সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

এ সময় জেলায় ভূমি সেবায় শ্রেষ্ঠ ৪ জন কর্মকর্তা সহকারী কমিশনার (ভূমি) মারুফ আফজাল রাজন পাঁচবিবি, ভূমি উপ-সহকারি কর্মকর্তা রুহুল আমীন, এল এ শাখা উপজেলা ভূমি সদর কানুনগো গদাই লাল বসাক ও ভূমি সহকারী কর্মকর্তা শহিদুল ইসলাম কে সন্মাননা প্রদাণ করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি