1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ভোলার বোরহানউদ্দিন উপজেলায় ডিজিটাল জনশুমারি ও গৃহগণনা কার্যক্রম সংক্রান্ত কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
আলেমগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণেই জুলাই আন্দোলন সফল হয় : আল্লামা শেখ আহমদ জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে কোম্পানীগঞ্জে ১১ দলীয় ঐক্য জোটের গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত  কোম্পানীগঞ্জে জুলাই গনঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও বিশেষ মোনাজাত  “স্পেশাল ট্রাইব্যুনালে জুলাই গণহত্যার বিচার করেন, জনগণ আপনাদের ছাড়বে না: সাক্কু ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবসের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ বন্যাদুর্গত মানুষের পাশে পার্কভিউ হাসপাতাল আমিলাইষে ফ্রি চিকিৎসা ক্যাম্পে ২ হাজার রোগীকে সেবা, বিনামূল্যে ওষুধ বিতরণ চন্দনাইশ থানা পুলিশের অভিযানে ৩ আসামী গ্রেফতার শহীদ মজিদের প্রতি শ্রদ্ধাঞ্জলির মধ্যে দিয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন নবীনগরে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও চারা বিতরণ মাগুরায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে প্রেসক্লাবে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় ডিজিটাল জনশুমারি ও গৃহগণনা কার্যক্রম সংক্রান্ত কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত

মনিরুজ্জামান,ভোলাঃ
  • আপডেট টাইম : শনিবার, ২১ মে, ২০২২
  • ৬৫০ বার

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় ডিজিটাল জনশুমারি ও গৃহগণনা কার্যক্রম সংক্রান্ত কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা ননী গোপাল এর সঞ্চালনায় আজ শনিবার সকালে নির্বাহি কর্মকর্তার হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুর রহমান জানান, এ বছর প্রথমবারের মতো ডিজিটাল পদ্ধতিতে হবে জনশুমারি। আর এবারই প্রথম বাংলাদেশে অবস্থানকারী বিদেশিদের শুমারির আওতায় আনা হচ্ছে। একই সঙ্গে বিদেশে অবস্থানরত বাংলাদেশিদের তথ্য সংগ্রহ করা হবে। তিনি আরো বলেন,এখন ১০ বছর পরপর জনশুমারি হয়। বর্তমান প্রযুক্তিতে শুমারি কার্যক্রম সমাপ্ত হলে , ভবিষ্যতে ১০ বছর পরপর আর শুমারি করতে হবে না। সব সময় জনসংখ্যার হালনাগাদ তথ্য জানা যাবে। তবে দ্রুত করতে গিয়ে যাতে বিশুদ্ধতা নষ্ট না হয়, সেদিকে খেয়াল রাখতে সংশ্লিষ্টদের আহ্বান জানান।

সদস্য-সচিব পরিসংখ্যান কর্মকর্তা ননী গোপাল সভায় জানান, তথ্য সংগ্রহের সুবিধার্থে প্রকল্প কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক বোরহানউদ্দিন উপজেলাকে ৫ জোনে বিভক্ত করা হয়েছে। এগুলো ১০২ জন সুপারাভাইজার মনিটরিং করবে। কাজের সুবিধার্থে জোনগুলোকে ৫৬৫ টি গণনা এলাকায় বিভক্ত করা হইছে।

বোরহানউদ্দিন উপজেলায় ‘জনশুমারি ও গৃহগণনা ২০২২’ প্রকল্পের তথ্য সংগ্রহ কাজে ১০২ জন সুপারভাইজার এবং ৫৬৪ জন তথ্যসংগ্রহকারী তথ্য সংগ্রহ কার্যক্রমে নিয়োজিত থাকবে।
সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডাক্তার মোঃ মাসুম,অফিসার্স ইনচার্জ মোহাম্মদ শাহিন ফকির, যুব উন্নয়ন কর্মকর্তা মিজানুর রহমান, সহকারী প্রোগ্রামার মিজানুর রহমান, কাচিয়া ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রব কাজী,গঙ্গাপুর ইউনিয়ন চেয়ারম্যান মোহাম্মদ রেজাউল ইসলাম,স্থানীয় সংবাদকর্মীবৃন্দ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net