1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ভোলায় ৫ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ কোম্পানীগঞ্জে ফজলুল হক প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা মানোন্নয়ন মতবিনিময় ও কার্যকরি কমিটির সভা  ফজর নামাজ শেষে হাঁটতে বের হন দম্পতি, চাপা দিয়ে মারল গাড়ি মাগুরায় ব্যতিক্রমী উদ্যোগে শৃঙ্খলা ফিরেছে শ্রীপুর সরকারি ডিগ্রি কলেজে! বেড়েছে শিক্ষার্থীদের উপস্থিতি নোয়াখালীর মাইজদী মাদারল্যান্ড হসপিটালের জানালার গ্রিল কেটে ৯ লাখ টাকা চুরির অভিযোগ  কুমিল্লায় যাত্রীবাহী বাস খাদে পড়ে হেলপার নিহত, আহত ৫ চকবাজারে ২১ ঘণ্টা পরও ধোঁয়া, কাজ করছেন ফায়ার ফাইটাররা ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত বিশ্বব্যাংকের কাছ থেকে অতিরিক্ত ১০ বিলিয়ন ডলারের সহায়তা নিয়ে আলোচনা চলছে : অর্থমন্ত্রী টানা তৃতীয় দিন রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলা, বন্ধ বিমানবন্দর

ভোলায় ৫ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

খলিল উদ্দিন ফরিদ।। ভোলা জেলা প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : রবিবার, ২২ মে, ২০২২
  • ৫৫৭ বার

ভোলায় ৫ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে সদর পুলিশ তদন্ত কেন্দ্রের একটি টিম।

রোববার (২২ মে) ভোর সাড়ে পাঁচটার দিকে শহরের পৌর ১ নম্বর ওয়ার্ড থেকে ওই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মাদক কারবারি চরফ্যাশন উপজেলার মো. বিল্লাল (৪০) হোসেন।

সদর পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) মো. জসিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এসআই জসিম উদ্দিন জানান, গ্রেফতারকৃত মাদক কারবারি বিল্লাল কুমিল্লা থেকে একটি লাল রঙের শপিং ব্যাগের মধ্যে করে ৫ কেজি গাঁজা ভোলার লালমোহন উপজেলায় নিয়ে যাচ্ছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে রোববার ভোর সাড়ে পাঁচটার দিকে সদর পুলিশ তদন্ত কেন্দ্রের একটি টিম ভোলা পৌর ১ নম্বর ওয়ার্ডে অভিযান চালিয়ে মাদকসহ বিল্লাল নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মাদক কারবারির বিরুদ্ধে মাদক মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net