1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মীরসরাইয়ে দক্ষিণ আমবাড়ীয় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন কমিটি গঠিত - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
৫ই সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে নোয়াখালী শহর জামায়াতের উদ্যোগে স্বাগত মিছিল  টানা ৪০ দিন মসজিদে নামাজ আদায়: শিশুদের হাতে পুরস্কার হিসেবে সাইকেল তুলে দিল  চন্দনাইশে পুকুরের পানিতে ডুবে আদিবা রহমান মারা যায় মাগুরায় নানা আয়োজনে জন্মাষ্টমী পালন কোম্পানীগঞ্জে শহীদ আমান উল্যাহ ফারুকের ৫৫তম শাহাদাত বার্ষিকীতে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া  কানাডার বিনিয়োগকারীদের জ্বালানি খাতে বিনিয়োগের আহ্বান মেয়র ডা. শাহাদাত হোসেনের ৫ সেপ্টেম্বর লংমার্চ: সোনারগাঁয়ে চার স্পট পরিদর্শন প্রস্তুতি প্রায় সম্পন্ন ফেনীতে কাভার্ড ভ্যানের পেছনে বাসের ধাক্কা, নিহত ৩ ইরান যুদ্ধ দীর্ঘায়িত করছেন ট্রাম্প, চলছে ২০২৭ সালের প্রস্তুতি বাড়বে বাংলাদেশ-মালয়েশিয়া ফ্লাইট, সহজ হবে ভিসা

মীরসরাইয়ে দক্ষিণ আমবাড়ীয় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন কমিটি গঠিত

মীরসরাই প্রতিনিধি:
  • আপডেট টাইম : শনিবার, ২৮ মে, ২০২২
  • ৩২১ বার

মীরসরাইয়ের ঐতিহ্যবাহী দক্ষিণ আমবাড়ীয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষ উপলক্ষ্যে বিদ্যালয় কক্ষে শুক্রবার (২৭ মে) সন্ধ্যায় এক আলোচনা সভা ও উদযাপন কমিটি গঠন করা হয়। উক্ত আলোচনা সভায় বিদ্যালয়ের বিভিন্ন ব্যাচের প্রাক্তন ছাত্ররা তাদের বক্তব্য উপস্থাপন করেন। বক্তারা আগামী ডিসেম্বরে শতবর্ষ উদযাপন সফল করার প্রত্যয় ব্যক্ত করেন এবং সকল প্রাক্তন ছাত্রছাত্রীকে শতবর্ষ উদযাপনের জন্য রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করে পুনর্মিলনীতে শামিল হওয়ার জন্য অনুরোধ করেন।

সভা শেষে উদযাপন প্রক্রিয়া সফল করার লক্ষ্যে কার্যকরী কমিটি ও উপদেষ্টা কমিটি গঠন করা হয়। এতে কার্যকরী কমিটির আহবায়ক হিসেবে মনোনীত হয়েছেন নিজামপুর কলেজের প্রাক্তন উপাধ্যক্ষ মোহাম্মদ আলী। প্রধান উপদেষ্টা হিসেবে মনোনীত হয়েছেন বাংলাদেশ ব্যাংকের প্রাক্তন যুগ্ম পরিচালক জনাব আজিজুল হক ভূঁইয়া। এছাড়াও যুগ্ম আহবায়ক হিসেবে মনোনীত হয়েছেন মেহেদী হাসান পলিন, মমিমুল হক শিবলু, আনোয়ারুল আজিম বাবু, ফেরদৌস কবির মিশু, আরিফুল বারী তানভীর তপু, ইলিয়াস রাব্বি। সদস্য সচিব রবিউল হক খান সাব।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net