ঢাকা   ০৫:৪২:০৯ পিএম, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
কুমিল্লায় সশস্ত্র বাহিনী দিবসে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা মাগুরায় জেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ গঠন কর্ণফুলীতে এলপি গ্যাস গোডাউনে অভিযান, অবৈধ ঘোষণার পরও ব্যবস্থা নেয়নি প্রশাসন ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী আওয়ামী লীগের ওপর স্থায়ী নিষেধাজ্ঞা দিতে চার সচিবকে আইনি নোটিশ সশস্ত্র বাহিনীর বীর শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন, ওড়ানো হবে ড্রোন বিশ্ববিদ্যালয় আছে, প্রযুক্তি গবেষণা কোথায়? সুঁই থেকে স্বনির্ভরতার পথে বাংলাদেশের আত্মসমালোচনা ডা. শফিকুর রহমানের বক্তব্য কি দেশের মানুষের মনের কথা? সশস্ত্র বাহিনী দিবসে বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা শামীম ওসমান ক্যানসারে আক্রান্ত, রয়েছেন চতুর্থ স্টেজে

রাজধানীতে ‘ইহসান ফাউন্ডেশন’- এর ৬ দিনব্যাপী বিনামূল্যে সুন্নতে খাতনা ক্যাম্প

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : শনিবার, ৭ মে, ২০২২
  • ৭৭৮ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

রাজধানীতে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য ৬ দিনব্যাপী বিনামূল্যে সুন্নতে খাতনা ক্যাম্প করছে ইহসান প্রশিক্ষণ সেবা ফাউন্ডেশন। ৯ মে থেকে চালু হওয়া এই কার্যক্রম আগামী ১৪ মে পর্যন্ত রাজধানীর ৬ টি এলাকায় পরিচালিত হবে।

শনিবার ইহসান প্রশিক্ষণ ফাউন্ডেশনের প্রধান নিবার্হী ড. মুহিব আহমেদ শাহিন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

ড. মুহিব আহমেদ শাহিন বলেন, রাজধানীর কালশী মিরপুর এলাকা থেকে আগামী ৯ মে আমাদের বিনামূল্যে সুন্নতে খাতনা কার্যক্রম শুরু করা হবে। পরে ১০ মে হাজারীবাগ, ১১মে বাউনিয়া মিরপুর, ১২ মে রামপুরা, ১৩ মে খিলক্ষেত ও ১৪ মে উত্তরাতে এ কার্যক্রম পরিচালিত হবে।

তিনি বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে ইহসান প্রশিক্ষণ সেবা ফাউন্ডেশন সমাজের দরিদ্র ও অবহেলিত মানুষের পাশে ছিল। তারই ধারাবাহিকতায় আজকের এই বিনামূল্যে সুন্নতে খাতনা কার্যক্রম। ইনশাআল্লাহ আগামীতেও বিভিন্ন সামাজিক কার্যক্রম নিয়ে ইহসান প্রশিক্ষণ সেবা ফাউন্ডেশন মানুষের পাশে থাকবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি