1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রামগড়ে ওএমএসের চাল-আটা বিক্রিতে অনিয়মের অভিযোগে ডিলারশীপ বাতিল - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সাতকানিয়ায় স্থানীয়দের উদ্যোগের পর পুলিশের মাদকবিরোধী র‌্যালি  হোপের বৃক্ষরোপণ কর্মসূচি: তিন শাখায় ফলজ গাছের চারা বিতরণ আনোয়ারায় তিন ফার্মেসিতে অভিযান ৬৫ হাজার টাকা অর্থদন্ড মাগুরার শ্রীপুরে আধিপত্যেকে কেন্দ্র করে বাড়িঘরে ব্যাপক ভাঙচুর, লুটপাট!  আহত -৫ মানুষ মেরে পালাচ্ছিলো প্রাইভেটকার : ধাওয়া দিয়ে হাটহাজারীতে আটকালো জনগন নোয়াখালীতে চট্টগ্রাম অঞ্চল উপযোগী বিনা উদ্ভাবিত জাত ও প্রযুক্তি সম্প্রসারণে আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত চট্টগ্রামের শিপইয়ার্ড যেন মৃত্যুকূপ ৯ বছরে ১৩৭ শ্রমিকের মৃত্যু, নিরাপত্তা তদারকিতে গাফিলতির অভিযোগ মাগুরার শ্রীপুরে কালবের উদ্যোগে মিউচ্যুয়াল এইড সার্ভিসেস ও লাইফ সেভিংসের বেনিফিট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত নোয়াখালীর কোম্পানীগঞ্জে নিখোঁজের একদিন পর বাড়ির সামনের পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার  মাগুরার শ্রীপুরে কালবের উদ্যোগে মিউচ্যুয়াল এইড সার্ভিসেস ও লাইফ সেভিংসের বেনিফিট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত

রামগড়ে ওএমএসের চাল-আটা বিক্রিতে অনিয়মের অভিযোগে ডিলারশীপ বাতিল

আলমগীর হোসেন, খাগড়াছড়ি প্রতিনিধি।
  • আপডেট টাইম : বুধবার, ১৮ মে, ২০২২
  • ৩০৬ বার

খাগড়াছড়ির রামগড় উপজেলার ওএমএসের আটা কালোবাজারে বিক্রির অভিযোগে পৌরসভার সোনাইপুল বাজার এলাকার ডিলার মেসার্স হারুণ ট্রেডার্সের ডিলারশীপ বাতিল করা হয়েছে। রামগড় উপজেলা প্রশাসনের পরিচালিত ভ্রাম্যমান আদালত এ আদেশ দেন।

আজ মঙ্গলবার (১৭ মে) রামগড় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খোন্দকার মো: ইখতিয়ার উদ্দীন আরাফাতের নেতৃত্বে ভ্রাম্যমান আদালতের এ অভিযান পরিচালিত হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, রামগড় পৌর এলাকার তিনটি স্থানে তিনজন ডিলারের মাধ্যমে খোলা বাজারে ওএমএসের চাল ও আটা বিক্রি করা হয়। প্রতি ডিলারকে দৈনিক ১৫০০ কেজি চাল ও ১০০০ কেজি আটা বরাদ্দ দিয়ে জনপ্রতি ৫ কেজি ৩০ টাকা কেজি দরে চাল ও ১৮ টাকা দরে আটা বিক্রির নিয়ম। অথচ পৌরসভার সোনাইপুল বাজার এলাকার ডিলার মেসার্স হারুন ট্রেডার্সের মালিক মো: হারুনের বিরুদ্ধে অভিযোগ উঠে তিনি ন্যায্যমূল্যের চাল ও আটা গরীব লোকজনদের কাছে বিক্রি না করে অধিক দামে স্থানীয় ব্যবসায়ীদের কাছে গোপনে বিক্রি করেন। দীর্ঘদিনের এমন অভিযোগের প্রেক্ষিতে উপজেলা প্রশাসন ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযানে নামেন। মঙ্গলবার পরিচালিত এ অভিযানে ডিলার হারুনের বিরুদ্ধে আনীত অভিযোগের সত্যতা পান আদালত। সোনাইপুল বাজারের আলমগীর স্টোরর কাছে ওএমএস’র প্রায় ২০০ কেজি আটা অধিকমূল্যে গোপনে বিক্রির প্রমাণ পান ভ্রাম্যমান আদালত। সংশ্লিষ্ট ডিলার মো: হারুন এ ব্যাপারে আদালতের কাছে লিখিতভাবে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দেন। এ অবস্থায় ওএমএস ডিলার খোলা বাজারে খাদ্যশস্য বিক্রয় (ওএমএস) নীতিমালা, ২০১৫ এর ১২(খ) এর অংগীকারনামা ভংগ করায় মেসার্স হারুন ট্রেডার্সেরর ওএমএস ডিলারশীপ বাতিল করে ভ্রাম্যমান আদালত।

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খোন্দকার মো: ইখতিয়ার উদ্দিন আরাফাত জানান, সোনাইপুল বাজার এলাকায় শীঘ্রই নতুন ডিলার নিয়োগ করা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net