1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা বদর উদ্দিন’র দাফন সম্পন্ন - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নোয়াখালীর কোম্পানীগঞ্জে ট্রান্সফরমার চুরি চেষ্টা: ভাঙারি ব্যবসায়ী আটক  জাতীয় সংসদে আরও ১০টি বিল পাস ডাচ্‌-বাংলা ব্যাংকের জনসংযোগ ও ব্র্যান্ড স্পেশালিস্ট বিভাগের প্রধান ও এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান হলেন নজরুল ইসলাম   বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন করলেন চন্দিয়া মহিলা কলেজ  সাউদার্ন ইউনিভার্সিটিতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিষয়ক সেমিনার অনুষ্ঠিত রাঙ্গাবালীতে বেশি দামেও মিলছে না জ্বালানি তেল ‘বৈসাবি’ নয়, প্রতিটি সম্প্রদায়ের নিজস্ব স্বকীয়তায় উৎসব পালনের আহ্বান পার্বত্য মন্ত্রীর অধ্যাদেশ বাতিল নয়, সংসদে আইনে পরিণতের দাবি : মোহাম্মদ উল্লাহ সাতকানিয়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান সপ্তাহ ও ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড উদ্বোধন ঈদগাঁওয়ে প্রশাসনের অভিযানে পলিথিন জব্দ, জনমনে ক্ষোভ 

রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা বদর উদ্দিন’র দাফন সম্পন্ন

মো. ইসমাইল হোসেন, মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি:-
  • আপডেট টাইম : বুধবার, ২৫ মে, ২০২২
  • ২৫৯ বার

রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মো. বদর উদ্দীন’র দাফন সম্পন্ন হয়েছে। বুধবার (২৫ মে) সকাল ১১টার দিকে মানিকছড়ি উপজেলার ঢাকাইয়া শিবির কেন্দ্রীয় জামে মসজিদ মাঠে জানাজা শেষে বাটনাতলী-মানিকছড়ি সড়কের পাশে সামাজিক কবর স্থানে তাকে দাফন করা হয়।

বীর মুক্তিযোদ্ধা মো. বদর উদ্দীনকে দাফনের আগে উপজেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা সংসদ শ্রদ্ধা নিবেদন করেন। পরে খাগড়াছড়ি জেলা পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করেন। এ সময় মানিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার রক্তিম চৌধুরী, মানিকছড়ি থানার ওসি মোহাম্মদ শাহানূর আলম, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. সফিউল আলম চৌধুরী, বাটনাতলী ইউপি চেয়ারম্যান মো. আব্দুর রহিম, সাবেক বাটনাতলী ইউপি চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম মোহন, উপজেলা যুবলীগের সভাপতি মো. সামায়উন ফরাজী সামুসহ গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, নানা রোগে আক্রান্ত হয়ে প্রায় এক বছর যাবৎ তিনি ভুগছিলেন। তবে গত ছয় মাস ধরে তার অবস্থার অবনতি হলে গত ২৪ মে মঙ্গলবার সন্ধা সোয়া সাতটার দিকে ঢাকাইয়া শিবিরস্থ তার নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ^াস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, সন্তান, নাতি-নাতনিসহ অসংখ্য গুনাগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা, উপজেলা আওয়ামীলীগ, স্থানীয় জনপ্রতিনিধি ও বিশিষ্ট্যজনেরা শোক প্রকাশ করেছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net