1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা বাসেত সওদাগরের দাফন সম্পন্ন - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ডাচ্‌-বাংলা ব্যাংকের জনসংযোগ ও ব্র্যান্ড স্পেশালিস্ট বিভাগের প্রধান ও এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান হলেন নজরুল ইসলাম   বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন করলেন চন্দিয়া মহিলা কলেজ  সাউদার্ন ইউনিভার্সিটিতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিষয়ক সেমিনার অনুষ্ঠিত রাঙ্গাবালীতে বেশি দামেও মিলছে না জ্বালানি তেল ‘বৈসাবি’ নয়, প্রতিটি সম্প্রদায়ের নিজস্ব স্বকীয়তায় উৎসব পালনের আহ্বান পার্বত্য মন্ত্রীর অধ্যাদেশ বাতিল নয়, সংসদে আইনে পরিণতের দাবি : মোহাম্মদ উল্লাহ সাতকানিয়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান সপ্তাহ ও ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড উদ্বোধন ঈদগাঁওয়ে প্রশাসনের অভিযানে পলিথিন জব্দ, জনমনে ক্ষোভ  ঈদগাঁও উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি গঠিত নোয়াখালীর সুবর্ণচরে চাষের পুকুরে বিষ প্রয়োগ, ক্ষতি প্রায় ৫ লাখ টাকা 

রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা বাসেত সওদাগরের দাফন সম্পন্ন

মোঃ জুয়েল রানা, তিতাসঃ
  • আপডেট টাইম : রবিবার, ২৯ মে, ২০২২
  • ৪১৮ বার

রাষ্ট্রীয় মর্যাদায় কুমিল্লা তিতাস উপজেলার বলরামপুর ইউনিয়নের ঐচারচর গ্রামের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা আ: বাসেত সওদাগরের দাফন সম্পন্ন হয়েছে।

রবিবার (২৯ মে) সকাল সাড়ে ১০টায় তাহার নিজ বাড়ি ঐচারচর গ্রামে নামাযের জানাজা শেষে সামজিক কবরস্থান তাকে দাফন করা হয়।

মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৫ বছর। এবং স্ত্রী, ১ ছেলে ও ৬ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখেছেন।

মুক্তিযোদ্ধা আ: বাসেত সওদাগরের দাফনের আগে তিতাস থানার উপ-পরিদর্শক পুষন সাহার নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম মোর্শেদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো.ফরহাদ আহমেদ ফকির, বলরামপুর ইউপি চেয়ারম্যান মো.নুর নবী ও উপজেলার বিভিন্ন ইউনিয়নের মুক্তিযোদ্বাগণ, জনপ্রতিনিধি, আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন এলাকা থেকে আগত মুসল্লিগণ।

জানাযার নামাজ শেষে সুরাহ ফাতেহা পাঠ করে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন। মরহুমের জানাজায় ইমামতি করেন কাজী হারুন অর রশীদ মোল্লা।

উল্লেখ্য,গত ২৮ মে,শনিবার সন্ধ্যা ৬ টার সময় রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net