1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শেরপুরে বিজয় টিভির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী ১ হাজার ৪৯৮ পর্যটন আকর্ষণ নিয়ে জাতীয় মহাপরিকল্পনা গ্রহণ করা হচ্ছে: রাষ্ট্রপতি আনোয়ারায় তিন দোকানীকে ৩৫ হাজার টাকা জরিমানা ভক্তিয়ারপাড়া চারপীর আউলিয়া উচ্চ বিদ্যালয়ের এসএসসি-৯৬ ব্যাচের বন্ধুদের মিলনমেলা ও রক্তদান কর্মসুচির উদ্ভোধন মাগুরায় বণিক সমিতির নির্বাচনে সভাপতি ‘রাজা’, সাধারণ সম্পাদক ‘রেজাউল’ নির্বাচিত রাঙ্গাবালীতে ভেরিফিকেশনে আটকে গেল ঢাকা কলেজ শিক্ষার্থী সোহানের শিক্ষক হওয়ার স্বপ্ন মাগুরায় বুজরুক শ্রীকুন্ডী মহাবিদ্যালয়ে নবীন বরণ ও বৃক্ষরোপণ অনুষ্ঠিত  কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের এলাকাভিত্তিক নেতাদের তালিকা তৈরি হচ্ছে নিউইয়র্ক সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে ট-ব্লকে পরিচ্ছন্নতা ও সচেতনতা কার্যক্রমের সিদ্ধান্ত বাড়ি-ফ্ল্যাট মালিক কল্যাণ সমিতির নবগঠিত কমিটির সভা

শেরপুরে বিজয় টিভির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

হারুনুর রশিদ শেরপুর প্রতিনিধি:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩১ মে, ২০২২
  • ৬৩৯ বার

শেরপুরে বিজিয় টিভির ১০ বর্ষ পদার্পন উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়েছে।

৩১ মে মঙ্গলবার দুপুরে শেরপুর প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রধান অতিথি ছিলেন জেলা তথ্য অফিসার তাহমিনা আক্তার দিনা। আলোচনা সভা শেষে উপস্থিত অতিথিদের নিয়ে বিজয় টিভি’র শেরপুর প্রতিনিধি সিনিয়র সাংবাদিক জিএম আজফার বাবুল কেক কাটেন। শেরপুর প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি মলয় মোহন বলের সভাপতিত্বে এসএ টিভি প্রতিনিধি মহিউদ্দিন সোহেলের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্য অতিথি’র মধ্যে বক্তব্য রাখেন, সাবেক জেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম হিরু, শেরপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সিনিয়র সাংবাদিক এনটিভি’র স্টাফ রিপোর্টার কাকন রেজা, শেরপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি মানিক দত্ত, সিনিয়র সাংবাদিক বাসস প্রতিনিধি সঞ্জীব চন্দ বিল্টু, নকলা প্রেসক্লাবের সভাপতি হারুনুর রশিদ , ফজলুর কবীর সরুজ, কবি ও সিনিয়র সাংবাদিক দেশ টিভি প্রতিনিধি সাংবাদিক রফিক মজিদ, সাংবাদিক সংস্থার সভাপতি জিএইচ হান্নান, প্রেসক্লাবের সহ সভাপতি আছাদুজ্জামান মুরাদ, বাংলাদেশ প্রতিদিনের মাসুদ হাসান বাদল, মোহনা টিভি’র প্রতিনিধি রেজাউল করিম বকুল, প্রেসক্লাবের সহ সভাপতি এসএম শহিদুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক সাবিহা জামান শাপলা, রিপোর্টাস ইউনিটি’র সভাপতি ও আনন্দ টিভি প্রতিনিধি মারুফর রহমান প্রমুখ। এসময় বক্তারা বিজয় টিভির ৯ বছর পূর্তিতে তাদের সফলতা কামনা করেন ও প্রতিষ্ঠান প্রধানের প্রতি শুভেচ্ছা জ্ঞাপন করেন। এছাড়া আগামী দিনগুলোতে পেশাদারিত্বের সাথে সংবাদ পরিবেশনের মাধ্যমে সুষ্ঠু তথ্য পরিবেশন এবং সেই তথ্যানুযায়ী দেশ ও দশের মঙ্গল কামনা করেন।

অনুষ্ঠান শেষে উপস্থিত অতিথিদের নিয়ে শহরে শোভাযাত্রা বের করা হয়। এসময় জেলার বিভিন্ন মিডিয়ায় কর্মরত সাংবাদিক ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net