1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সেনবাগে আগুনে পুড়ে প্রাণ গেল ভাই-বোনের! - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৯ মে ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
রাঙ্গাবালীতে কবর ভাঙচুর ও গাছ কাটার অভিযোগ  মাগুরার শ্রীপুরে নদীতে গোসল করতে গিয়ে সাপের কাঁমড়ে কৃষকের মৃত্যু গাজীপুরে একই পরিবারের পাঁচজনকে গলা কেটে হত্যা ঈদগাঁওয়ে হত্যা মামলার আসামি আতাউল্লাহ গ্রেফতার মির্জা ফখরুলসহ ১৫ জন পাচ্ছেন ‘আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্মৃতি স্বর্ণপদক ২০২৬’ মানবতাবিরোধী কোনো অপরাধকে তামাদি হতে দেবে না সরকার : তথ্যমন্ত্রী গাঁজাসহ আটক যুবককে কোস্টগার্ডের মারধরের অভিযোগ, তদন্তের নির্দেশ শুলক বহর  ওয়ার্ডকে একটি মডেল ওয়ার্ড হিসাবে গড়তে চাই: কাউন্সিলর প্রার্থী মো.আব্দুল হাই ঈদগাঁওয়ে পুলিশের বিশেষ অভিযানে হত্যা, পরোয়ানাভুক্তসহ গ্রেফতার-৮ গোদাগাড়ীতে মাদকের ভয়াবহতা ‘কলঙ্ক থেকে মুক্তি চাই’ গোদাগাড়ীবাসী

সেনবাগে আগুনে পুড়ে প্রাণ গেল ভাই-বোনের!

বিশেষ প্রতিনিধি,নোয়াখালী।
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১০ মে, ২০২২
  • ২৭১ বার

নোয়াখালীর সেনবাগ উপজেলায় মাটির চুলার আগুনে পুড়ে দুই শিশু ছাই হয়ে গেছে। তারা সম্পর্কে আপন ভাই বোন।

মৃত নোমান (৭) ও মাহি (৩) উপজেলার ৮নং বীজবাগ ইউনিয়নের বীর নারায়ণপুর গ্রামের আহম্মদ আলী বেপারী বাড়ির ইকবাল হোসেনের ছেলে মেয়ে।

মঙ্গলবার (১০ মে) দুপুর পৌনে ১২টার দিকে উপজেলার বীজবাগ ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের বীর নারায়ণপুর গ্রামের আহম্মদ আলী বেপারী বাড়িতে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেন বীজবাগ ইউনিয়নের চেয়ারম্যান সেলিম উদ্দিন।
তিনি আরো জানান, বীর নারায়ণপুর গ্রামের ইকবাল একজন হোটেল মেসিয়ার হিসেবে জীবিকা নির্বাহ করে আসছে। তাঁর স্ত্রী গোলাপী বেলা ১১টার দিকে রান্না ঘরের মাটির চুলায় দুপুরের খাবারের রান্না শুরু করে। রান্না ঘরের সাথে লাগোয়া হচ্ছে তাদের বসত ঘর। রান্না শুরু করে গোলাপী পুকুরে যান এবং পরিবারের অন্যান্য কাজে ব্যস্ত হয়ে পড়েন। চুলার পাশে রাখা ছিল শুকনো গাছের পাতা। একপর্যায়ে চুলার আগুন ওই পাতায় ছড়িয়ে পড়লে রান্না ঘর ও বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। ওই সময় বসত ঘরের চৌকিতে থাকা দুই শিশু বাচ্চাও পুড়ে ছাই হয়ে যায়। রান্না ঘরে গ্যাসের একটি সিলিন্ডার থাকায় তা বিস্ফোরণে আগুনের লেলিহান শিখা আরো দ্রুত ছড়িয়ে পড়ে।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন পাটোয়ারী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net