1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঈদের দিনে মাদরাসা ছাত্রদের পাজামা-পাঞ্জাবি, পাগড়ি দিলেন আবদুছ ছালাম বেগ - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সোনারগাঁয়ের সরকারি স্কুলে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ, ক্ষুব্ধ অভিভাবকরা সোনারগাঁয়ের সরকারি স্কুলে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ, ক্ষুব্ধ অভিভাবকরা মাগুরায় জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া মাহফিল ভাঙ্গুড়ায় আশ্রয়ণ প্রকল্পের ৩৫টি ঘর বিক্রির অভিযোগ পরিত্যক্ত ঘরে জুয়া-মাদক ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করতে আনোয়ার ইব্রাহিমের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর শিশুর চিকিৎসায় ঘাটতি ছিল না, দাবি সাজিনাজ হাসপাতাল কর্তৃপক্ষের নবীনগরে কৃষি উন্নয়নে দিনব্যাপী ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত হাটহাজারী বালিকা স্কুল এন্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

ঈদের দিনে মাদরাসা ছাত্রদের পাজামা-পাঞ্জাবি, পাগড়ি দিলেন আবদুছ ছালাম বেগ

কুমিল্লা প্রতিনিধি।।
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩ মে, ২০২২
  • ৪৬৪ বার

ঈদের দিনে নতুন পাজামা-পাঞ্জাবি, পাগড়ি পেয়েছে মাদরাসার শিশুরা। মঙ্গলবার (৩মে) পবিত্র ঈদুল ফিতরের নামাজের পূর্বে বুড়িচং উপজেলার সোনাইসার নূরানী হাফেজিয়া মাদরাসা এতিমখানার ২৮ জন ছাত্রের মাঝে ঈদ উপহার বিতরণ করেন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামীলীগ সদস্য, বিজ্ঞাপন নির্মাতা প্রতিষ্ঠান শবনম আর্ট হল এর স্বত্বাধিকারী মোঃ আবদুছ ছালাম বেগ।

এ সময় উপস্থিত ছিলেন মাওলানা আবুল কালাম, হাজী আঃ রাজ্জাক, হাজী মোছলেম বেগ, আওয়ামীলীগ নেতা আবু তাহের, সাবেক প্রধান শিক্ষক মোখলেছুর রহমান, আওয়ামীলীগ নেতা আব্দুল হালিম, সরকারী কর্মকর্তা আঃ রব বাবুল, সালাউদ্দিন শিপন,,অধ্যাপক আবু হানিফ,অধ্যাপক আরিফুল ইসলাম,প্রকৌশলী মো. আসলাম বেগ, জহিরুল কাইয়ূম, আবুল বাসার, পুলিশ কর্মকর্তা মহিউদ্দিন বেগ, বিশিষ্ট ব্যবসায়ী মোহন আল হেলাল, আলী হোসেন বেগ, শ্রমিক লীগ নেতা মাহবুবর রহমান সেলিম, আবল কাশেম, অবঃ বিডিআর শাহআলম, মোস্তফা মুহুরী মো. সাফী, প্রবাসী মনির হোসেন বেগ, প্রবাসী মহিউদ্দিন বেগ তুহিন,ছাত্রলীগ নেতা মো. মাছুম, জি এম সামদানী প্রমুখ।

আওয়ামীলীগ নেতা আবদুছ ছালাম বেগ বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইসলামের এক নিবেদিত প্রাণ। ইসলাম সম্পর্কে গবেষণা, প্রচার-প্রসার ও এ দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের সামগ্রিক জীবনকে মহান ধর্ম ইসলামের কল্যাণময় স্রোতধারায় সঞ্জীবিত করার লক্ষ্যে ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠিত হয়।

ইসলামের প্রচার ও প্রসারের ক্ষেত্রে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার যুগান্তকারী অবদানের কথা বাংলাদেশের ইতিহাসে চিরদিন স্বর্ণাক্ষরে লেখা থাকবে। আমি কুমিল্লা-৫ তথা বুড়িচং-ব্রাহ্মণপাড়া এলাকার মানুষের সেবা করতে চাই। আপনারা আমার জন্য দোয়া করবেন। আমার বাবা মাওলানা সামছুদ্দিন আহমেদ বেগ একজন বিশিষ্ট আলেম ছিলেন। সোনাইসার নূরানী হাফেজিয়া মাদরাসা এতিমখানা আমাদের পারিবারিক প্রতিষ্ঠান। মসজিদ মাদরাসার প্রতি আমাদের পারিবারিক ভালোবাসা রয়েছে। এ মাদরাসার জন্য আমার সামর্থ্য অনুযায়ী দান করবো।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net