1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কবিরহাটে সম্পত্তি বিরোধের জের ধরে মেয়ে-নাতি কর্তৃক বাবাকে পিটিয়ে হত্যা: আটক- ৩ - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০১:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
টানা তৃতীয় দিন রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলা, বন্ধ বিমানবন্দর ভাঙ্গুড়ায় দুই নবজাতকের মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ লাকসামের সেরা কন্যা শিশু অক্ষরা সাহা, নৃত্যে পর্যায়ে প্রথম স্থান অর্জন  ভালোবাসা থেকেই সাফল্য অর্জন শিশু নাইফা সাইয়ারা লাকসামে চিত্র অংকনে প্রথম স্থান অর্জন পঞ্চম শ্রেণির শিক্ষার্থী মাগুরায় শ্রীপুর উপজেলায় জাতীয় কন্যাশিশু দিবস পালিত  নকলায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক প্রেস কনফারেন্স অনুষ্ঠিত নকলায় জাতীয় কন্যাশিশু দিবস পালিত সেবার মান উন্নয়ন ও সচ্চতায় এগিয়ে যাচ্ছে নোয়াখালী পাসপোর্ট অফিস ইউপি নির্বাচনের চূড়ান্ত তারিখ ঘোষণা স্ত্রীকে চার টুকরো করে ব্যাগে ভরে রাখেন স্বামী, নেপথ্যে কী?

কবিরহাটে সম্পত্তি বিরোধের জের ধরে মেয়ে-নাতি কর্তৃক বাবাকে পিটিয়ে হত্যা: আটক- ৩

বিশেষ প্রতিনিধি, নোয়াখালীঃ
  • আপডেট টাইম : বুধবার, ১১ মে, ২০২২
  • ৩১৫ বার

নোয়াখালীর কবিরহাটের সুন্দলপুর ইউনিয়নের উত্তর সুন্দলপুর গ্রামে সম্পত্তি নিয়ে দ্বন্দ্বের জের ধরে বৃদ্ধ মহিন উদ্দিন কে (৬০) পিটিয়ে হত্যার ঘটনায় তাঁর মেয়েসহ তিনি আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো, নিহত বৃদ্ধের মেয়ে উপজেলার সুন্দলপুর ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডের উত্তর সুন্দলপুর গ্রামের মুন্সি মিয়ার বাড়ির শাহিনা আক্তার (৩৭) ও তার স্বামী মো.নুরনবী ওরফে সুমন (৪০) ছেলে মো.ইউছুফ ওরফে শামীম (১৮)।

বুধবার (১১ মে) ভোর রাতে গাজীপুর জেলার জয়দেবপুর সদর থানার সালনা এলাকা থেকে কবিরহাট থানার পুলিশ তাদের গ্রেফতার করে।

একই দিন দুপুর পৌনে ১টার দিকে নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) শহীদুল ইসলাম এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ জানায়, গত ৩০ এপ্রিল সন্ধ্যা ৬টার দিকে নোয়াখালীর কবিরহাট উপজেলার সুন্দলপুর ইউনিয়নের উত্তর সুন্দলপুর গ্রামে সম্পত্তি নিয়ে দ্বন্দ্বের জের ধরে নুর নবীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠে তার মেয়ে, মেয়ের জামাই ও নাতিদের বিরুদ্ধে।

নিহত মো. মহিন উদ্দিন (৬০) উপজেলার উত্তর সুন্দলপুর গ্রামের মৃত মোস্তফা মিয়ার ছেলে। এ ঘটনার পরের দিন সকালে নিহতের আরেক মেয়ে কবিরহাট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার আসামি করা হয় নুর নবী (৪০), নুর নবীর স্ত্রী শাহেনা আক্তার (৩৭) ও তাঁদের ছেলে মো.ইউছুফ ওরফে শামীম (১৮)। এ ছাড়া মামলায় নুর নবীর আরেক ছেলেকেও আসামি করা হয়। নুর নবী তাঁর পরিবার নিয়ে শ্বশুর বাড়িতেই বসবাস করতেন।

উল্লেখ্য, কয়েক মাস আগে নিহত মহিন উদ্দিন ঘরজামাই নুর নবীর কাছে কিছু সম্পত্তি বিক্রি করেন। ওই সম্পত্তি বুঝিয়ে দেওয়া নিয়ে নুর নবীর সঙ্গে মহিন উদ্দিনের মতবিরোধ দেখা দেয়। এর জের ধরে মহিন উদ্দিনের সঙ্গে নুর নবী ও তাঁর ছেলেদের কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির একপর্যায়ে নুর নবী ও তাঁর ছেলেরা মহিন উদ্দিনকে মারধর করেন। এতে মহিন উদ্দিন গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে বাড়ির লোকজন তাঁকে উদ্ধার করে কবিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনার পর থেকে নুর নবী ও তাঁর পরিবারের সবাই পালিয়ে যায়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net