1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কুসিক নির্বাচন; মেয়র হতে দল থেকে পদত্যাগের ঘোষণা কায়সারের - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া মাহফিল ভাঙ্গুড়ায় আশ্রয়ণ প্রকল্পের ৩৫টি ঘর বিক্রির অভিযোগ পরিত্যক্ত ঘরে জুয়া-মাদক ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করতে আনোয়ার ইব্রাহিমের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর শিশুর চিকিৎসায় ঘাটতি ছিল না, দাবি সাজিনাজ হাসপাতাল কর্তৃপক্ষের নবীনগরে কৃষি উন্নয়নে দিনব্যাপী ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত হাটহাজারী বালিকা স্কুল এন্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ২ মাসের সেরা পারফরমেন্স ঈদগাঁও থানার ওসি সিফাত পুরস্কৃত ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সম্পন্ন মাগুরার শ্রীপুরে প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে পল্লী প্রাণি চিকিৎসকদের নিয়ে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত 

কুসিক নির্বাচন; মেয়র হতে দল থেকে পদত্যাগের ঘোষণা কায়সারের

আবু সুফিয়ান, কুমিল্লা
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৯ মে, ২০২২
  • ২৬৯ বার

কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী নিজাম উদ্দিন কায়সার স্বেচ্ছাসেবক দলের পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। নগরীর ধর্মসাগর পাড়ের অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলনে বৃহস্পতিবার দুপুরে এ ঘোষণা দেন।

নিজাম উদ্দিন কায়সার স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা বিভাগ) ও কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি ছিলেন।

সংবাদ সম্মেলনে কায়সার দাবি করেন, দল যেহেতু নির্বাচনে যাচ্ছে না তাই দলের আদর্শের প্রতি সম্মান জানিয়ে তিনি পদত্যাগ করছেন। তিনি আরো বলেন, হামলা-মামলার শিকার নির্যাতিত বিএনপির তৃণমূল নেতাকর্মীদের অনুরোধে এই নির্বাচনে অংশ নিচ্ছি। আমি দলীয় পদ থেকে নির্বাচন করলে দলের ভাবমূর্তি নষ্ট হবে। দলের ভাবমূর্তি রক্ষায় আমি কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক ও কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক দলের পদ থেকে পদত্যাগ করলাম।

প্রসঙ্গত, কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে মোট ১৬৪ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। এর মধ্যে ৬ জন মেয়র প্রার্থী, ১২০ জন সাধারণ কাউন্সিলর এবং ৩৮ জন সংরক্ষিত কাউন্সিলর পদে আবেদন করেছেন। আগামী ২৭ মে প্রতীক প্রদান করা হবে। ১৫ জুন নির্বাচন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net