1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চকরিয়ায় যাত্রীবাহি বাস উল্টে খাদে, নিহত-১, আহত-৫ - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নোয়াখালীর কবিরহাট উপজেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ১,গুরুতর আহত ৩  ২৯ এপ্রিলের ঘূর্ণিঝড়ে নিহতদের স্মরণে ঈদগাঁওয়ে দোয়া মাহফিল ও স্মরণ সভা অনুষ্ঠিত FAF মাল্টিলিঙ্গোয়াল স্কুল এন্ড কলেজে’র বার্ষিক পুরস্কার বিতরনী অনুষ্ঠান সম্পন্ন  ডলু নদীর ওপর সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন, ইউএনও’র কাছে স্মারকলিপি নবীনগরে ফ্রি ব্লাড গ্রুপ ক্যাম্পেইন ও রক্তদানে উদ্বুদ্ধকরণ কর্মশালা অনুষ্ঠিত নোয়াখালীতে বজ্রপাতে এক শিশুসহ ৩ জনের মৃত্যু  কালিগঞ্জের খাজাবাড়িয়ায় চলাচ‌লের রাস্তা নি‌য়ে বিরোধে দা ও কোদালের কোপে নারীসহ ৩ জন রক্তাক্ত জখম ঈদগাঁওয়ে বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার কক্সবাজারের চৌফলদন্ডীতে বজ্রপাতে লবণ শ্রমিক নিহত অবৈধ অস্ত্র-গুলিসহ সন্ত্রাসী ওসমান গ্রেফতার হাটহাজারীতে

চকরিয়ায় যাত্রীবাহি বাস উল্টে খাদে, নিহত-১, আহত-৫

কক্সবাজার প্রতিনিধি।
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৫ মে, ২০২২
  • ৩৮৩ বার

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় যাত্রীবাহী বাস উল্টে খাদে পড়ে শারমিন আক্তার রিমা (২৩) নামে এক বাসযাত্রী নারী নিহত হয়েছেন। এসময় গুরুতর আহত হয়েছেন অন্তত আরো ৫ যাত্রী।

বুধবার সকালের দিকে উপজেলার চকরিয়ায় লক্ষ্যারচর ইউনিয়নের কলেজ গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সড়ক দুর্ঘটনায় নিহত শারমিন রাজধানী ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ সুবুড্ডা ইউনিয়নের মীরেরবাগ এলাকার মো. রিয়াদের স্ত্রী।

মহাসড়কের চিরিঙ্গা হাইওয়ে থানার ইনচার্জ (পুলিশ পরিদর্শক) মো. জাহাঙ্গীর আলম বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা কক্সবাজারগামী যাত্রীবাহী একটি বাস চকরিয়া কলেজ গেট এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পার্শ্ববর্তী খাদে পড়ে উল্টে যায়।

এসময় বাসে থাকা একজন নারী যাত্রী নিহত হয়। বাসের সব যাত্রী কমবেশী আহত হয়। তবে আহতদের মধ্যে ৫ জনের অবস্থা গুরুতর। তাৎক্ষিক ভাবে তাদের পরিচয় পাওয়া যায় নি।

আহতদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠনো হয়।

তিনি আরও বলেন, ঘটনাস্থল থেকে দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করা হয়। দুর্ঘটনায় নিহত নারীর মরদেহ তার পরিবারের কাছে আইনগত প্রক্রিয়া মাধ্যমে হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net