1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ট্রাকের চাকায় প্রাণ গেলে মোটরসাইকেল আরোহীর - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
৫ই সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে নোয়াখালী শহর জামায়াতের উদ্যোগে স্বাগত মিছিল  টানা ৪০ দিন মসজিদে নামাজ আদায়: শিশুদের হাতে পুরস্কার হিসেবে সাইকেল তুলে দিল  চন্দনাইশে পুকুরের পানিতে ডুবে আদিবা রহমান মারা যায় মাগুরায় নানা আয়োজনে জন্মাষ্টমী পালন কোম্পানীগঞ্জে শহীদ আমান উল্যাহ ফারুকের ৫৫তম শাহাদাত বার্ষিকীতে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া  কানাডার বিনিয়োগকারীদের জ্বালানি খাতে বিনিয়োগের আহ্বান মেয়র ডা. শাহাদাত হোসেনের ৫ সেপ্টেম্বর লংমার্চ: সোনারগাঁয়ে চার স্পট পরিদর্শন প্রস্তুতি প্রায় সম্পন্ন ফেনীতে কাভার্ড ভ্যানের পেছনে বাসের ধাক্কা, নিহত ৩ ইরান যুদ্ধ দীর্ঘায়িত করছেন ট্রাম্প, চলছে ২০২৭ সালের প্রস্তুতি বাড়বে বাংলাদেশ-মালয়েশিয়া ফ্লাইট, সহজ হবে ভিসা

ট্রাকের চাকায় প্রাণ গেলে মোটরসাইকেল আরোহীর

আলমগীর হোসেন, খাগড়াছড়ি প্রতিনিধি।
  • আপডেট টাইম : রবিবার, ২৯ মে, ২০২২
  • ২৫৯ বার

খাগড়াছড়ি জেলার দীঘিনালায় সড়ক দুর্ঘটনায় লক্ষ চন্দ্র দাশ নামে পঞ্চাশ বছর বয়সি এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে।

আজ রবিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দীঘিনালা উপজেলার খাগড়াছড়ি-দীঘিনালা সড়কের সুপারি বাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, নিহত ল²ণ চন্দ্র দাশ খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালের মশালচি (বাবুর্চির সহকারী) হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, খাগড়াছড়ি থেকে মোটরসাইকেলে করে দীঘিনালায় যাচ্ছিলেন ল²ণ চন্দ্র দাশ। আর দীঘিনালা থেকে গাছের ভুসি ভর্তি ট্রাকটি (ঝালকাটি-ট-১১-০১৬০) ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে। সড়কে সুপারি বাগান এলাকা অতিক্রম করার সময় ট্রাক এবং মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান মোটরসাইকেল আরোহী।

দীঘিনালা থানার উপ-পরিদর্শক সাখাওয়াত হোসেন বলেন, সেড়ক দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসে দেখি ওই ব্যক্তির মরদেহ রাস্তায় পড়ে আছে। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি জেলা সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

এই পুলিশের এই কর্মকর্তা জানান, দুর্ঘটনা কবলিত ট্রাকটি জব্দ করা সম্ভব হলেও ট্রাকটির চালক এবং হেলপার পালিয়ে গেছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net