1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঠাকুরগাঁওয়ে শিক্ষার্থীদের মারধরের অভিযোগে দুই শিক্ষক আটক । - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ‘শিয়া-সুন্নি’ বাদ দিয়ে জালেম মজলুম নিয়ে ভাবা উচিত: আল্লামা মুহাম্মদ আবদুল হাই নদভী সোনারগাঁয়ে গাঁজাসহ দুইজন আটক চরফ্যাশনে বাংলাদেশ অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কমিটি পুনর্গঠন মিজান নয়ন সভাপতি,শোহেব চৌধুরী সম্পাদক টাঙ্গাইলে হোমিওপ্যাথিক জাতীয় ঐক্যজোটের ডাঃ এম এইচ কে এম বেলাল হোসাইনকে আহবায়ক এবং ডাঃ সিয়াম হোসাইন সদস্য সচিব নির্বাচিত  ভিক্টোরিয়া কলেজের অবস্থা ‘গোশালার’ চেয়েও নাজুক: মনিরুল হক চৌধুরী চাঁদাবাজদের বিরুদ্ধে বিএনপির মামলার ঘোষনা ঈদগাঁওয়ে সার্বিক পরিস্থিতি নিয়ে উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন  খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য হিসেবে লক্ষীছড়ির মোবারক হোসেন’ক দেখতে চায় লক্ষীছড়ি বাসী নবীনগরে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে অর্ধ কোটি টাকার ক্ষতি  ঈদগাঁওয়ে অপহরণ নাটকের ভিকটিম ও সহযোগী উদ্ধার

ঠাকুরগাঁওয়ে শিক্ষার্থীদের মারধরের অভিযোগে দুই শিক্ষক আটক ।

মোঃ মজিবর রহমান শেখ,,
  • আপডেট টাইম : রবিবার, ২৯ মে, ২০২২
  • ২৫২ বার

শিক্ষার্থীদের মারধরের অভিযোগে ২ শিক্ষক আটক ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার ডোডাপাড়া নেছারিয়া দারুচ্ছুন্নাত দাখিল মাদ্রাসার ৪ শিক্ষার্থীকে মারধরের অভিযোগে মাদ্রাসার সুপার আব্দুল ওহেদ মৌলভী ও সহকারী শিক্ষক আব্দুল আজিজকে আটক করেছে পুলিশ। রোববার (২৯ মে) বিকেলে তাদের আটক করা হয়। স্থানীয়রা জানান, দুপুরে শ্রেণিকক্ষে বসে শিক্ষার্থীরা চিৎকার-চেঁচামেচি করছিল। এ সময় পাশের রুমে থাকা ২ শিক্ষক এসে তাদের লাঠি দিয়ে মারধর করেন।

তখন শিক্ষার্থীরা আরো চিৎকার-চেঁচামেচি শুরু করলে আশপাশের লোকজন ছুটে আসেন। ১৬ নং– জগন্নাথপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. মোস্তাফিজুর রহমান লিটন বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি, ২ শিক্ষকের মারধরে ৪ শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে। বিষয়টি ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী অফিসারকে জানালে তিনি পুলিশ পাঠিয়ে দেন।’ ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীরুল ইসলাম বলেন, ‘মারধরের অভিযোগে মাদ্রাসার ২ শিক্ষককে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net