1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঠাকুরগাঁওয়ে ফেনসিডিল ও মাদক সহ ২ ব্যবসায়ি আটক করেছে পুলিশ । - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
চকবাজারে ২১ ঘণ্টা পরও ধোঁয়া, কাজ করছেন ফায়ার ফাইটাররা ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত বিশ্বব্যাংকের কাছ থেকে অতিরিক্ত ১০ বিলিয়ন ডলারের সহায়তা নিয়ে আলোচনা চলছে : অর্থমন্ত্রী টানা তৃতীয় দিন রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলা, বন্ধ বিমানবন্দর ভাঙ্গুড়ায় দুই নবজাতকের মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ লাকসামের সেরা কন্যা শিশু অক্ষরা সাহা, নৃত্যে পর্যায়ে প্রথম স্থান অর্জন  ভালোবাসা থেকেই সাফল্য অর্জন শিশু নাইফা সাইয়ারা লাকসামে চিত্র অংকনে প্রথম স্থান অর্জন পঞ্চম শ্রেণির শিক্ষার্থী মাগুরায় শ্রীপুর উপজেলায় জাতীয় কন্যাশিশু দিবস পালিত  নকলায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক প্রেস কনফারেন্স অনুষ্ঠিত নকলায় জাতীয় কন্যাশিশু দিবস পালিত

ঠাকুরগাঁওয়ে ফেনসিডিল ও মাদক সহ ২ ব্যবসায়ি আটক করেছে পুলিশ ।

মোঃ মজিবর রহমান শেখ,, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি,,
  • আপডেট টাইম : সোমবার, ১৬ মে, ২০২২
  • ৩২৩ বার

ঠাকুরগাঁও জেলায় ফেনসিডিল ও গাজা সহ ইসরাফিল হোসেন মিঠু ও মাসুম সরকার নামে ২ মাদক কারবারীকে আটক করে পুলিশ। ১৬ মে সোমবার উল্লেখিত ২ জনের বিরুদ্ধে পৃথক মামলার বিষয়টি নিশ্চিত করেছে সদর থানা পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্তৃপক্ষ। মামলা সূত্রে জানা যায়, গত ১৫ মে রবিবার সন্ধায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক ফরহাদ আকন্দ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, পৌর শহরের বাজারপাড়া মহল্লায় ইসরাফিল হোসেন মিঠু (৫৬)’র বাড়িতে বিক্রির উদ্দেশ্যে ফেনসিডিল মজুত রয়েছে। এরই প্রেক্ষিতে তার বাড়িতে সঙ্গীয় ফোর্সসহ উপস্থিত হয়ে ৫০ বোতল ফেনসিডিল, নগদ ৫৬ হাজার ৩৫০ টাকা সহ তাকে আটক করা হয়। সে ঐ মহল্লার মৃত জয়নাল আবেদীনের ছেলে। তার বিরুদ্ধে মাদকদ্যব্য আইনে মামলা দায়ের করলে আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরন করা হয়। অপরদিকে ১৬ মে সোমবার সদর থানা পুলিশ পৌর শহরের বাসস্ট্যান্ড এলাকায় পেট্রোল ডিউটি করাকালে গোপনে সংবাদ পান যে, ঠাকুরগাঁও সদর উপজেলার দেবীপুর ইউনিয়নের খলিশাকুড়ি পোস্ট অফিসের সামনে মাসুম সরকার (৩৭) বিক্রির উদ্দেশ্যে নিজ বাড়িতে গাঁজা মজুত রেখেছেন। পরে সদর থানার এসআই (নি:) মুকুল চন্দ্র সেন সঙ্গে ফোর্স নিয়ে মাসুমের বাড়িতে অভিযান পরিচালনা করে তাকে আটক করেন। মাসুমের স্বীকারোক্তি অনুযায়ী তার বাড়ির ভেতর থেকে ৫টি নীল পলিথিন ব্যাগে থাকা ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। সে ঐ গ্রামের মৃত মাহাতাব উদ্দিন সরকারের ছেলে। তার বিরুদ্ধে সদর থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হলে আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরন করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net