1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নবীনগরে মরহুম জহিরুল হক খসরু মাস্টার চ্যারিটেবল ট্রাস্টের মেধা বৃত্তি প্রদান - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ডাচ্‌-বাংলা ব্যাংকের জনসংযোগ ও ব্র্যান্ড স্পেশালিস্ট বিভাগের প্রধান ও এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান হলেন নজরুল ইসলাম   বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন করলেন চন্দিয়া মহিলা কলেজ  সাউদার্ন ইউনিভার্সিটিতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিষয়ক সেমিনার অনুষ্ঠিত রাঙ্গাবালীতে বেশি দামেও মিলছে না জ্বালানি তেল ‘বৈসাবি’ নয়, প্রতিটি সম্প্রদায়ের নিজস্ব স্বকীয়তায় উৎসব পালনের আহ্বান পার্বত্য মন্ত্রীর অধ্যাদেশ বাতিল নয়, সংসদে আইনে পরিণতের দাবি : মোহাম্মদ উল্লাহ সাতকানিয়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান সপ্তাহ ও ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড উদ্বোধন ঈদগাঁওয়ে প্রশাসনের অভিযানে পলিথিন জব্দ, জনমনে ক্ষোভ  ঈদগাঁও উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি গঠিত নোয়াখালীর সুবর্ণচরে চাষের পুকুরে বিষ প্রয়োগ, ক্ষতি প্রায় ৫ লাখ টাকা 

নবীনগরে মরহুম জহিরুল হক খসরু মাস্টার চ্যারিটেবল ট্রাস্টের মেধা বৃত্তি প্রদান

আই কে ইব্রাহীম:
  • আপডেট টাইম : শনিবার, ২৮ মে, ২০২২
  • ৪৪৪ বার

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মরহুম জহিরুল হক খসরু মাস্টার চ্যারিটেবল ট্রাস্টের আয়োজনে আলিম পরীক্ষা-২০২১ সালের বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড কর্তৃক বৃত্তিপ্রাপ্তদের মাঝে মেধা বৃত্তি ও সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।

শনিবার (২৮ মে) সকালে ইব্রাহিমপুর সুফিয়াবাদ শাহ সুফি সাইয়েদ আজমত উল্লাহ (রঃ) ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা প্রাঙ্গণে প্রাত্যহিক সমাবেশ অনুষ্ঠানে অত্র মাদ্রাসার ৫ জন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে এ বৃত্তি ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।

অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন, ট্রাস্টের চেয়ারম্যান মোঃ রিফাতুল হক। ট্রাস্টের সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও আশরাফুল আলমের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, মাদ্রাসার উপাধ্যক্ষ শেখ মোঃ আবুল খায়ের। শুভেচ্ছা বক্তব্য রাখেন, সহকারী অধ্যাপক মোঃ ইব্রাহীম খলিল, ট্রাস্টের আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক জামাল হোসেন পান্না।

এসময় উপস্থিত ছিলেন, সিটিভির সিইও রবিন সাইফ, ট্রাস্টের সহসভাপতি শফিউল্লাহ অপন, সাধারণ সম্পাদক মোঃ মিন্টু মিয়া, সাংগঠনিক সম্পাদক মাসুদ আল মামুন রানা, সদস্য, এম এ হালিম জনি, সাংবাদিক দেলোয়ার, এস এ রুবেলসহ মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।

বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে সম্মাননা ক্রেস্ট ও জনপ্রতি এককালীন দুই হাজার টাকা প্রদান করা হয়।

মরহুম জহিরুল হক খসরু মাস্টার চ্যারিটেবল ট্রাস্টের চেয়ারম্যান রিফাতুল হক জানান, মাদ্রাসা শিক্ষাকে উৎসাহিত করার জন্য উক্ত ট্রাস্ট এই কার্যক্রম অব্যাহত রাখবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net