1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
যৌতুকের দাবিতে বলি হওয়া গৃহবধূ মীমের ঘাতক স্বামীকে নরসিংদী থেকে গ্রেপ্তার করেছেন র‌্যাব। - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১০:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
রায়ের পরও জটিলতায় কোম্পানীগঞ্জ সরকারি কলেজের জমি, ইউএনও-এসিল্যান্ড-পৌর প্রশাসকের বিরুদ্ধে অধ্যক্ষের অভিযোগ মাগুরায় ব্র্যাকের উদ্যোগে বিনামূল্যে ৫০০ জন নারী পুরুষকে চক্ষু চিকিৎসা প্রদান মাগুরায় মাদকাসক্ত ব্যাক্তির ছুরিকাঘাতে পুলিশের এসআই আহত ছোটফরিংগা সীমান্তে ১৯ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ সচিবালয়ে ৬ নম্বর ভবনে আগুন নোয়াখালীর কোম্পানীগঞ্জে ফেনী নদীর ভাঙ্গন এলাকা পরিদর্শন করেন এমপি মোহাম্মদ ফখরুল ইসলাম পুনর্গঠন হচ্ছে এনসিপি, কে কোন পদ পাচ্ছেন? তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ কোম্পানীগঞ্জে ফজলুল হক প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা মানোন্নয়ন মতবিনিময় ও কার্যকরি কমিটির সভা  ফজর নামাজ শেষে হাঁটতে বের হন দম্পতি, চাপা দিয়ে মারল গাড়ি

যৌতুকের দাবিতে বলি হওয়া গৃহবধূ মীমের ঘাতক স্বামীকে নরসিংদী থেকে গ্রেপ্তার করেছেন র‌্যাব।

সফিকুল ইসলাম রিপন ঃ নরসিংদী
  • আপডেট টাইম : রবিবার, ২২ মে, ২০২২
  • ৩৫৯ বার

যৌতুকের দাবিতে বলি হওয়া সিরাজগঞ্জে গৃহবধূ মীমের ঘাতক তারই স্বামী নাজমুলকে নরসিংদী থেকে গ্রেপ্তার করেছেন র‌্যাব।
রবিবার সকাল ১১.৩০ মিনিটে নরসিংদীস্হ র‌্যাব-১১ এর অস্থায়ী কার্যালয়ে ক্যাম্প কমান্ডার ফ্লাইট লেফটেন্যান্ট মোঃ তৌহিদুল মবিন খান এর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান যে
র‌্যাব এর নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-১১ সিপিএসসি নরসিংদী শনিবার (২১ মে) রাত আনুমানিক ৯.৩০ মিনিটে বিশেষ অভিযান পরিচালনা করে নরসিংদীর শিবপুর উপজেলার মজলিসপুর গ্রাম থেকে সিরাজগঞ্জ জেলার কাজিপুর থানার মামলা নং- ১৪। তাং- ১৭/০৫/২০২২. ধারা ২০০০ সনের নারী ও শিশু নির্যাতন দমন আইন মামলার প্রধান আসামী সিরাজগঞ্জ জেলার কাজিপুর থানার জুমার খুকশিয়া গ্রামের মোঃ নজরুল ইসলামের ছেলে মোঃ নাজমুল হোসেন (২১) কে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে ২টি সচল মোবাইল ও ২টি সিম কার্ড উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামী সিরাজগঞ্জের কাজীপাড়া থানায় বসবাসকারী মীম খাতুনের সাথে একমাস পূর্বে প্রেমের সম্পর্ক স্হাপনের পর গতবছরের নভেম্বরের ১৩ তারিখে বিবাহ করেন। থানার এজাহার সূত্রে জানতে পারা যায়, বিয়ের কয়েকদিনের মাথায় মীমের স্বামী এবং তার পরিবারের অন্যান্য সদস্যরা যৌতুকের জন্য নির্যাতন করতো। একপর্যায়ে যৌতুকের দাবিতে খুন হওয়া মীম তার স্বামীর দাবিকৃত যৌতুকের বলি মীমের বাবা গরীব কৃষক হওয়ায় দাবিকৃত টাকা জোগাড় করতে না পারায় গত ৬ এপ্রিল দাবিকৃত টাকা এনে দেওয়ার জন্য তার স্বামীসহ শ্বশুর বাড়ির লোকজন মীমকে হাত, পা চেপে ধরে, মুখে বালিশ চেপে এবং গলায় ওড়না পেচিয়ে নির্মমভাবে হত্যা করে। হত্যাকান্ডের পর মীমের শ্বশুর বাড়ির লোকজন ঘটনাকে ধামাচাপা দিতে আত্মাহত্যা বলে চালিয়ে দেয়। পরে আদালতের হস্তক্ষেপে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ৯ জনকে আসামী করে মামলা দায়ের করেন।
হত্যাকান্ডের পর নিহত মীমের স্বামী অত্র মামলার প্রধান আসামী তার বন্ধুদের সাথে নরসিংদীতে আত্মগোপন করে আছে। যার ফলশ্রুতিতে র‌্যাবে-১১ উক্ত আসামীকে ধরতে গোয়েন্দা তৎপরতা শুরু করে শনিবার তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। গ্রেপ্তারকৃত আসামীকে পরবর্তী আইনি ব্যবস্হা নেওয়ার জন্য সিরাজগঞ্জ জেলার কাজিপুর থানার মামলার তদন্তকারী কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net