1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শান্তির ভাষা ছাত্রলীগের ভাষা,ছাত্রদল সন্ত্রাসের ডিস্ট্রিবিউটর: সাদ্দাম হোসেন - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২৯ জুন ২০২৬, ০১:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ড. শহীদুল্লাহ একাডেমীতে প্রধানমন্ত্রী ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচি পালন ডেমরায় অন্ত:সত্ত্বা নারীর লাশ উদ্ধার: স্বামী গ্রেফতার সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী কর্ণফুলীতে মিথ্যা অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন ইসলামাবাদ রেলওয়ে স্টেশনে ট্রেন যাত্রাবিরতির দাবি জানিয়েছেন এমপি কাজল কুমিল্লার প্রথম নারী ডিসি  রোজী আক্তার  ইনানী সৈকতে নিখোঁজের ১৮ ঘন্টা পর হাটহাজারীর যুবকের মরদেহ উদ্ধার জেলা প্রশাসকের নির্দেশনায় ভাঙ্গুড়ার আশ্রয়ণ প্রকল্প পরিদর্শনে এসিল্যান্ড, বিক্রি হওয়া ঘরের বরাদ্দ বাতিলের ঘোষণা হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট সেন্টার (এইচ আর ডি সি) এর  আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস পালিত ঈদগাঁওয়ে পুলিশের অভিযানে বিভিন্ন মামলার ৮ আসামী গ্রেফতার

শান্তির ভাষা ছাত্রলীগের ভাষা,ছাত্রদল সন্ত্রাসের ডিস্ট্রিবিউটর: সাদ্দাম হোসেন

শাহজাহান আলী সুমন,স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৪ মে, ২০২২
  • ৫৪১ বার

ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন বলেছেন, ‘ছাত্রলীগের ভাষা হচ্ছে শান্তির ভাষা, ছাত্রলীগের ভাষা হচ্ছে মিছিলের ভাষা। আর ছাত্রদল সংগঠনটি অপশক্তির ডিস্ট্রিবিউটর, সন্ত্রাসের ডিস্ট্রিবিউটর। তারা সন্ত্রাসবাদী কর্মকাণ্ডের মধ্য দিয়ে (ঢাবি) ক্যাম্পাসের সাধারণ শিক্ষার্থীর মাঝে ভীতি ছড়াচ্ছে। স্বাভাবিক শিক্ষা কার্যক্রম থাকবে কিনা সেই আশংকা করছে শিক্ষার্থীরা। তারা ক্যাম্পাসের স্বাভাবিক ও সুষ্ঠু পরিবেশের স্বার্থে ওদের বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছে।’

তিনি বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পয়েন্টে সাধারণ শিক্ষার্থীরা অবস্থান করছে। সেই শিক্ষার্থীদের সমর্থন জানানোর জন্য, সংহতি জানানোর জন্য আমরা অবস্থান করেছি এবং এখানে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে ছাত্রলীগের নেতাকর্মীরা সন্ত্রাসবিরোধী স্লোগান দিয়েছে। অছাত্রদের বা ঠিকাদারদের কাছে যে ছাত্র রাজনীতি তুলে দেওয়া হয়েছে, সেখান থেকে সে ছাত্ররাজনীতি তারা মুক্ত করতে চাইছে।

আজ মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ছাত্রলীগ ও ছাত্রদলের মধ্যে সংঘর্ষের ঘটনা নিয়ে তিনি এ কথা বলেন। তিনি বলেন, ‘ছাত্রদলের ওপর হামলার প্রশ্নই আসে না। শিক্ষার্থীরা আমাদের ছাত্রদলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেছে, প্রশাসনকেও বলেছে। সে ক্ষেত্রে শিক্ষার্থীরা সংঘবদ্ধ হয়ে যদি প্রতিবাদ জানান, সেটিকে আমরা স্বাগত জানাই।’

আজ সকালে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ছাত্রদলের অন্তত ৮০ জন নেতাকর্মী আহত হয়েছেন বলে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়। তবে ঢাবি শিক্ষার্থীরাই ছাত্রদলের নেতাকর্মীদের প্রতিহত করেছে বলে দাবি ছাত্রলীগের।

ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব বলেন, ‘ছাত্রদলের জ্যেষ্ঠ সহসভাপতি রাশেদ ইকবাল খান, আমি (রাকিব), সাংগঠনিক সম্পাদক আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়া, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক আকতার হোসেন ও সদস্যসচিব আমানউল্লাহ আমানসহ পাঁচ শতাধিক নেতাকর্মীর শান্তিপূর্ণ মিছিল নিয়ে টিএসসির দিকে যাচ্ছিলাম। দুই দিন ধরে ক্যাম্পাসে ছাত্রলীগ সন্ত্রাসের মহড়া দিচ্ছে বলে মিছিলে আমরা কোনো স্লোগান পর্যন্ত দিইনি। কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে ছাত্রলীগের নেতাকর্মীরা অবস্থান করছিলেন। তাদের সঙ্গে আমরা কথা বলি। বলি যে, আমরা তো শান্তিপূর্ণভাবে যাচ্ছি, আমাদের অপরাধটা কী?’

তিনি বলেন, ‘বিনা উসকানিতে তারা হকিস্টিক, রড, চাপাতি, লাঠিসোঁটাসহ দেশি অস্ত্রশস্ত্র নিয়ে আমাদের ওপর হামলা করে। হামলায় ছাত্রদলের সিনিয়র সহসভাপতি রাশেদ ইকবাল খান, সাংগঠনিক সম্পাদক আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়া, ঢাবি শাখার যুগ্ম আহ্বায়ক ইজাজুল করিম ও সদস্য মানুসূরা আলম গুরুতর আহত হয়েছেন। সব মিলিয়ে আমাদের অন্তত ৩০ জন নেতাকর্মীর আহত হয়েছেন।’

ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সদস্য সচিব আমান উল্লাহ আমান গণমাধ্যমকে বলেন, ‘ছাত্রলীগের নেতাকর্মীরা অতর্কিত হামলা করে। এতে আমাদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদকসহ অনেকে আহত হয়েছে।’

হামলাকারী ব্যক্তিদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হল ও জগন্নাথ হল শাখা ছাত্রলীগের নেতা-কর্মীরা ছাড়াও বহিরাগত ব্যক্তিরা অংশ নেন বলে জানান ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক আকতার হোসেন। তিনি বলেন, ‘ছাত্রলীগের হামলায় আহত আমাদের অনেক নেতা-কর্মী জীবনমৃত্যুর শঙ্কায় রয়েছেন। চিকিৎসা শেষে ছাত্রদল অবশ্যই ক্যাম্পাসে যাবে।’

ছাত্রদলের অন্তত ৮০ জন নেতাকর্মী আহত হয়েছেন বলে সংগঠনটি দাবি করেছে

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net