1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সাভারে ট্যানারিতে শ্রমিকের রহস্যজনক মৃত্যু - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
বাস-ট্রেন সংঘর্ষে নিহত মা-দুই সন্তানসহ ১২ জনের পরিচয় শনাক্ত কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষ ও অন্যান্য দুর্ঘটনায় হতাহতের প্রতি প্রধানমন্ত্রীর শোক প্রকাশ পরিবারের সাথে ঈদ উদযাপন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের মধ্যদিয়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা জানালেন এমপি মান্নান সৌদি আরবের সাথে মিল রেখে সাতকানিয়ায় অর্ধশতাধিক গ্রামে ঈদুল ফিতর উদযাপন গন্ডামারা ইউনিয়ন উন্নয়ন পরিষদের দোয়া ও ইফতার মাহফিল দৈনিক বাংলার সংবাদ ঈদগাঁও উপজেলা প্রতিনিধি হলেন হাফেজ বজলুর রহমান  আজ বাংলাদেশের আকাশে কোথাও চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর কোম্পানীগঞ্জে পৌর বিএনপি’র সদস্য সচিব মামুনের উদ্যোগে ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ 

সাভারে ট্যানারিতে শ্রমিকের রহস্যজনক মৃত্যু

মোহাম্মদ নুর আলম সিদ্দিকী মানু,বিশেষ প্রতিবদেকঃ
  • আপডেট টাইম : সোমবার, ১৬ মে, ২০২২
  • ৩১২ বার

ঢাকা জেলা সাভারের হেমায়েতপুর এলাকায় অবস্হিত ট্যানারি শিল্প নগরীর একটি কারখানা থেকে বাপ্পী (২৬) নামে এক শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার মৃত্যু রহস্যজনকভাবে হয়েছে বলে দাবি শ্রমিকদের।

সোমবার (১৬ মে) দুপুরে হেমায়েতপুরে ‘এলআইবি ট্রেডার্স’ ট্যানারি কারখানার ভেতর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত বাপ্পী নোয়াখালী জেলার সদর থানার মাইলছদি গ্রামের বাসিন্দা।

শ্রমিকরা জানায়, সকালে ওই ট্যানারি কারখানায় চামড়া থেকে লোম তোলার ড্রামের ভেতরে কাজ করছিলেন বাপ্পী। কিছুক্ষণ পর তার কোনো সারা শব্দ না পাওয়ায় তাকে দেখতে গেলে শ্রমিকরা দেখেন ড্রামের ভেতরে পড়ে আছেন তিনি। পরে কারখানায় কর্মকর্তারা মিলে মরদেহটি ড্রাম থেকে বের করে পুলিশে খবর দেন। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে নিয়ে যায়।

কারখানাটিতে ১০ বছর ধরে কাজ করা শ্রমিক সাকিবের অভিযোগ, তিন জনের কাজ একজনকে দিয়ে করানো হয়েছে। বাপ্পীকে ড্রামের ভেতরে প্রবেশ করিয়ে ড্রামটি ঘোরানো হয়েছে। আর এর দায়িত্বে ছিলেন কোম্পানির কন্ট্রাক্টর মানিক। তিনি ঘটনার পর পালিয়ে গেছেন।

কারখানাটির কন্ট্রাক্টর মো. মানিকের মোবাইল ফোনে বেশ কয়েকবার কল দেওয়া হলেও তিনি কোনো কথা না বলে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেন।

এ বিষয়ে ট্যানারি পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসি) রাসেল মোল্লা বলেন, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। আমরা প্রাথমিকভাবে ধারণা করছি ড্রামের ভেতর পরিষ্কার করতে গিয়ে গ্যাসের কারণে তার মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজের হাসপাতালে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net