1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ রামগড়ে যৌন নিপীড়নকারি শিক্ষক বেলায়েতকে সাময়িক বরখাস্ত - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’-এর আনুষ্ঠানিক ঘোষণা নোয়াখালীর চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দীন খোকন  আলোর পথে এক ধাপ এগিয়ে প্রত্যয়ের প্রথম অজুখানার শুভ উদ্বোধন নোয়াখালী কোম্পানীগঞ্জের চরপার্বতীতে সালিসি বৈঠকে হামলা-ভাংচুর, বিএনপি নেতাসহ আহত ৫  নোয়াখালীর হাতিয়ায় হান্নান মাসউদের মিথ্যাচারের বিরুদ্ধে বিএনপির সংবাদ সম্মেলন  নবীনগরে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা মাগুরায় প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ে ভ্যান প্রদান চন্দনাইশে সড়ক দুর্ঘটনায় নিহত-২, আহত-৩ ভবিষ্যতে জ্বালানি সমস্যায় না পড়তে হয়, সে জন্য কাজ করছে সরকার চন্দনাইশে হিজরা ২ গ্রুপের মধ্যে সংঘর্ষে আহত-৪

অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ রামগড়ে যৌন নিপীড়নকারি শিক্ষক বেলায়েতকে সাময়িক বরখাস্ত

আলমগীর হোসেন, খাগড়াছড়ি প্রতিনিধি।
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৭ মে, ২০২২
  • ৩৪৫ বার

খাগড়াছড়ির রামগড়ে শ্রেণীকক্ষে ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে থানা চন্দ্র পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো: বেলায়েত হোসেনকে চাকুরি হতে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

আজ সোমবার ( ১৬ মে ) রামগড় উপজেলা নির্বাহি অফিসার খোন্দকার মো: ইখতিয়ার উদ্দীন আরাফাত এ তথ্য নিশ্চত করে বলেন , ৫ম শ্রেণির ছাত্রীর শ্লীলতাহানি করে নৈতিক স্খলনের গুরুতর অভিযোগে সরকারি কর্মচারি (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা ২০১৮ এর বিধি – ২ এর খ অনুচ্ছেদ মোতাবেক তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়। খাগড়াছড়ি জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফাতেমা মেহের ইয়াসমিনের স্বাক্ষরে গত শনিবার এ বরখাস্তের আদেশ জারি করা হয়।

গত শুক্রবার (১৩ মে ) যৌন নিপীড়নের শিকার ছাত্রীর মা রামগড় থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে শিক্ষক বেলায়েত হোসেনের বিরুদ্ধে মামলা দায়ের করলেও ৪দিনেও পুলিশ আসামীকে গ্রেফতার করতে পারেনি। পুলিশের দাবি, আসামী গা ঢাকা দেয়ায় তাকে গ্রেফতার করা যাচ্ছে না। তবে পুলিশি অভিযান চলছে।

এদিকে, যৌন নিপীড়নকারি শিক্ষক বেলায়েতেক দ্রæত গ্রেফতার করে কঠোর শান্তির দাবি সচেতন ছাত্র সমাজের ব্যানারে সোমবার (১৬ মে) সকালে রামগড়ে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে উপজাতীয় ছাত্র ছাত্রীরা। রামগড় লেকপার্কের বিজয় ভাস্কর্য চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের করে বাজার এলাকায় রামগড় -খাগড়াছড়ি সড়কের পাশে মানববন্ধন করেন। বিক্ষোভককারিরা শিক্ষক বেলায়েত হোসেননহ সাজেকে অপর এক ত্রিপুরা কিশোরীর ধর্ষণকারিকে দ্রæত গ্রেফতার করে কঠোর শাস্তির দাবীর জানান। মানববন্ধনে ফটিকছড়ি কলেজের ছাত্র বাহাদুর ত্রিপুরা বক্তব্য রাখেন।

অপরদিকে, শ্রেণিকক্ষে ছাত্রীকে যৌন নিপীড়নের ঘটনায় থানাচন্দ্রপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সোমবারও অধিকাংশ ছাত্র ছাত্রী স্কুলে আসেনি বলে জানিয়েছেন এক শিক্ষক। অভিযুক্ত শিক্ষকের অপসারণ সহ গ্রেফতারের দাবিতে শনিবার স্কুল বয়কট করে ঐ বিদ্যালয়ের সকল শিক্ষার্থী।

উল্লেখ্য, গত বৃহষ্পতিবার (১২ মে) বেলা ১টায় স্কুল ছুটির পর ৫ম শ্রেণীর এক ছাত্রীকে হোমওয়ার্কের কথা বলে শ্রেণীকক্ষে আটকে রেখে সহকারি শিক্ষক বেলায়েত হোসেন ওই ছাত্রীর র্স্পশকাতর স্থানে হাত দিয়ে যৌন নিপীড়ন করেন। একইভাবে ক্লাস চলাকালে আরও কয়েকজন ছাত্রী ঐ শিক্ষকের হাতে যৌন নিপীড়নের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net