1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
আওয়ামীলীগ সরকার সাধারণ জনগনকে মেরে ফেলার চেষ্টা করছে । সৈয়দপুরে ইন্জি রিয়াজুল ইসলাম রিজু - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
পটুয়াখালীতে ৩০ বছর পর যে আসন পুনরুদ্ধার করল বিএনপি কর্মকর্তা ও কর্মচারীদের উদ্দেশ্যে বিদায়ী ভাষণ দিলেন প্রধান উপদেষ্টা রাঙ্গাবালীতে মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন ছোট মন্ত্রিসভায় যাঁদের নাম সুষ্ঠু ও ঐতিহাসিক নির্বাচন আয়োজন করায় সংশ্লিষ্টদের প্রতি উপদেষ্টা পরিষদে ধন্যবাদ জ্ঞাপন নাকাপায় সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ টেকনাফে নাফ নদীতে সন্দেহজনক বোটে তল্লাশি, ৫০ হাজার ইয়াবাসহ আটক দুই পাচারকারী চৌদ্দগ্রামে বর্ণিল আয়োজনে “ক্যাফে বাড়ি” রেস্টুরেন্ট’র শুভ উদ্বোধন আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান ঈদগাঁওয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড, যৌথ বাহিনীর প্রচেষ্টায় রক্ষা পেল বহুতল ভবন 

আওয়ামীলীগ সরকার সাধারণ জনগনকে মেরে ফেলার চেষ্টা করছে । সৈয়দপুরে ইন্জি রিয়াজুল ইসলাম রিজু

মোঃজাকির হোসেন নীলফামারী প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : রবিবার, ১৫ মে, ২০২২
  • ২৭৯ বার

ভোজ্যতেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধি, দেশ ব্যাপী আওয়ামী সন্ত্রাস, বিরোধীদলের নেতাকর্মীদের উপর হামলা ও নৈরাজ্যের প্রতিবাদে নীলফামারীর সৈয়দপুরে জেলা বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল সমাবেশ অনুুষ্ঠিত হয়েছে।

১৪মে (শনিবার) বিকালে শহরের শহীদ ডাঃজিকরুল হক রোডের দলীয় কার্যালয়ে সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বি এনপির কেন্দ্রীয় নির্বাহি কমিটি’র বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সস্পাদক ইন্জি; রিয়াজুল ইসলাম রিজু বলেন, এ সরকারের অধীনে নয়, ইভিএমেও নয় এমনকি এ নির্বাচন কমিশনের অধীনেও নয়, আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে।
আওয়ামীলীগ সরকার সাধারণ জনগণকে মেরে ফেলার চেষ্টা করছে।

বাংলার মানুষ রাজপথে তার ফয়সালা করবে। তিনি আরো বলেন, আওয়ামী লীগ সরকারের দুর্নীতি, অনিয়ম, লুটপাট, খুন ও গুমের বিচার হবে জনতার আদালতে, প্রকাশ্যে।

সভাপতির বক্তব্যে জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ আলহাজ্ব আব্দুল গফুর সরকার বলেন, শ্রীলংকার পরিস্থিতি দেখে আওয়ামী লীগ সরকারের মন্ত্রী, এমপি ও নেতাকর্মীদের মধ্যে কম্পন শুরু হয়ে গেছে। ইতোমধ্যে বর্তমান ও সাবেক মন্ত্রী হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

বর্তমান সরকারের মন্ত্রী, এমপি ও নেতাদের অবস্থা শ্রীলংকার চেয়ে ভয়াবহ হবে। আর ২০২২ সাল হবে আওয়ামী লীগ সরকারের শেষ সাল।

এ সময় আরো বক্তব্য রাখেন,জেলা বিএনপির যুগ্ন সদস্য সচিব শাহীন আকতার শাহীন, এ্যাডভোকেট এস এম ওবায়দুর রহমান, শফিকুল ইসলাম জনি, কৃষক দলের সদস্য সচিব সাজেদুজ্জামান সরকার দিনার, ছাএদলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবু, উপজেলা বিএনপির আহবায়ক ও কামারপুকুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রেজাউল করিম লোকমান, পৌর বিএনপি সদস্য সচিব শেখ বাবলু, মনোয়ার হোসেন, আনিসুল ইসলাম চৌধুরী, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এম এ পারভেজ লিটন, মহিলা দলের সভাপতি রওনক জাহান রিনু, সহ বিএনপি ও অংঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এর আগে জেলা-উপজেলার নেতা-কর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে সমাবেশ স্থলে সমবেত হন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net