ঢাকা   ০৭:২৮:৩৯ এএম, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
উপজেলা সহকারী ভূমি কর্মকর্তার অপসারণের দাবিতে বিক্ষোভ  ঘনবসতিপূর্ণ এলাকায় আমজাদ এন্টারপ্রাইজের কেমিক্যালের ড্রাম ব্যবসা, দূষণের ঝুঁকিতে কর্ণফুলী নদী, আতঙ্কে নোমান কলেজ রোডের বাসিন্দারা মাগুরায় নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত টঙ্গীর রাজনগরে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগ, মাফিজুরের গ্রেপ্তার দাবি ভুক্তভোগীদের নকলায় জাতীয় যুব দিবসে র‌্যালি, আলোচনা সভা ও ঋণ বিতরণ সাউন্ড গ্রেনেডে শ্রমিকদের ছত্রভঙ্গ, মিরপুরে যান চলাচল স্বাভাবিক এইচএসসিতে অকৃতকার্যদের এক মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়া হবে: শিক্ষামন্ত্রী মাগুরার শ্রীপুরে মাদ্রাসার ক্রীড়া-সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৫২.১২ শতাংশ রাঙ্গাবালীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু,পরিবারের দাবি হত্যা 

খুটাখালী লালগোলা-রাবারড্যাম চলাচল রাস্তায় ধ্বস, হাজারো মানুষের দূর্ভোগ!

কক্সবাজার প্রতিনিধি।
  • আপডেট টাইম : রবিবার, ৮ মে, ২০২২
  • ২৯৪ বার
  • ৫ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালীতে সংস্কারের মাত্র তিন মাসের মধ্যে খালের ভাঙ্গনে এলজিইডির রাস্তা ধ্বসে পড়ায় জনচলাচলে দুর্ভোগ দেখা দিয়েছে।

গত শুক্রবার উপজেলার খুটাখালী লালগোলা যাতায়াতের একমাত্র রাস্তাটির জলদাশপাড়া পয়েন্টে ধ্বসে নিশ্চিহ্ন হওয়ায় ছাত্র-ছাত্রী, শিক্ষক-কর্মচারী ও এলাকাবাসীর নিত্য চলাচলে দুর্ভোগের শিকার হলেও সংস্কারের উদ্যোগ নেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের।

সরেজমিন দেখা গেছে, খুটাখালী খালের পাড় দিয়ে রাস্তাটির জলদাশপাড়া সংলগ্ন সড়কের অন্তত ৫০ মিটার ধ্বসে পড়ে খালে বিলীন হয়ে গেছে। এতে শিক্ষার্থীসহ এলাকাবাসী পায়ে হেটে যাতায়ত করতে পারলেও সিএনজি,রিক্সা-ভ্যানসহ অন্যান্য যানবাহন চলাচল বন্ধ হওয়ার পথে। ফলে শিক্ষার্থী ও এলাকাবাসীদের যাতায়তে পোহাতে হচ্ছে দুর্ভোগ।
লবণ-চিংড়ি খ্যাত টকটকিঘোনা, লালগোলা ও রাবারড্যাম যাতায়াতের সড়ক এটি। যা এখন খালের গর্ভে ক্রমে বিলিনের পথে।

অপরদিকে রাবারড্যাম সড়কও দীর্ঘ ক’মাস ধরে চরম ঝুঁকিতে রয়েছে। রাস্তা দিয়ে যানবাহন তো দূরের কথা পায়ে হেঁটে চলাও দুরূহ। এ ছাড়া খুটাখালীর বিভিন্ন মাদরাসা স্কুলগামী শিক্ষার্থীদের স্বাভাবিক যাতায়তে মারাত্মক অসুবিধায় পড়তে হবে। বিকল্প কোন সড়ক পথ না থাকায় জরুরী সংস্কার প্রয়োজন হলেও এটি সংস্কারে এলজিইডির কোন উদ্দ্যেগ নেই বলে জানিয়েছেন স্থানীয়রা।

এ প্রসঙ্গে উত্তর ফুলছড়ির বাসিন্দা আরিফুল ইসলাম জনি চৌধুরী বলেন, বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের নিত্য চলাচলের রাস্তাটি খালে বিলীন হওয়ায় শিক্ষার্থী ও এলাকাবাসীর দুর্ভোগ বেড়েছে। রাস্তাটি ভেঙ্গে যাওয়ায় দিনের বেলায় কোন ক্রমে কিনারা দিয়ে চলাচল সম্ভব হলেও রাতের চলাচল অনুপযোগী ও ঝুঁকির মুখে রয়েছে।

একই গ্রামের বাসিন্দা মোঃ শফিকুল ইসলাম বলেন, এই গ্রামে একটি প্রাথমিক বিদ্যালয়,মাদরাসা, ৪টি জামে মসজিদ থাকলেও চলাচলের জন্য একমাত্র রাস্তাটি এখন খালে বিলিন হয়ে যাচ্ছে। তিনি জরুরি ভিত্তিতে সংস্কারের দাবী জানান।

জানতে চাইলে ওয়ার্ড মেম্বার নুরুল আজিম সিদ্দিকী বলেন, লালগোলা ও রবারড্যাম সড়কের খালের পাড়ের রাস্তাটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। খুব শিগ্রই ব্যাবস্থা নেয়া না হলে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে।

খুটাখালী ইউপি চেয়ারম্যান মুহাম্মদ আবদুর রহমান
বলেন, বিষয়টি আমার নলেজে আছে এবং এ ব্যাপারে দ্রুত ইউএনও মহোদয়কে বলে পদক্ষেপ নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি