ঢাকা   ০১:৫০:৪৪ এএম, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
উপজেলা সহকারী ভূমি কর্মকর্তার অপসারণের দাবিতে বিক্ষোভ  ঘনবসতিপূর্ণ এলাকায় আমজাদ এন্টারপ্রাইজের কেমিক্যালের ড্রাম ব্যবসা, দূষণের ঝুঁকিতে কর্ণফুলী নদী, আতঙ্কে নোমান কলেজ রোডের বাসিন্দারা মাগুরায় নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত টঙ্গীর রাজনগরে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগ, মাফিজুরের গ্রেপ্তার দাবি ভুক্তভোগীদের নকলায় জাতীয় যুব দিবসে র‌্যালি, আলোচনা সভা ও ঋণ বিতরণ সাউন্ড গ্রেনেডে শ্রমিকদের ছত্রভঙ্গ, মিরপুরে যান চলাচল স্বাভাবিক এইচএসসিতে অকৃতকার্যদের এক মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়া হবে: শিক্ষামন্ত্রী মাগুরার শ্রীপুরে মাদ্রাসার ক্রীড়া-সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৫২.১২ শতাংশ রাঙ্গাবালীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু,পরিবারের দাবি হত্যা 

গণকমিশন’ ওলামাদের সরকারের মুখোমুখি দাঁড় করানোর অপচেষ্টা চালাচ্ছে- লেলাং ওলামা পরিষদ

মোস্তফা কামরুল, ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি:
  • আপডেট টাইম : রবিবার, ১৫ মে, ২০২২
  • ২৯৯ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

দুর্নীবাজদের আড়াল করে আলেমদের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে ১১৬ জন ওয়ায়েজীন বিশিষ্ট ওলামার নাম এবং এক হাজার মাদ্রাসার বিরুদ্ধে কিছু নাস্তিক মুরতাদ দ্বারা গঠিত অর্বাচীন সংগঠন ‘গণকমিশন’ দুদকে শ্বেতপত্র জমার প্রতিবাদে তীব্র নিন্দা, ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করছে চট্টগ্রামের ফটিকছড়ির লেলাং ক্বওমী ওলামা পরিষদ। গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তারা বলেন, সম্প্রতি দেশ বিরোধী একটি চক্র দেশকে অস্থিতিশীল করতে তথাকথিত গণকমিশনের নামে নতুন চক্রান্তে মেতে উঠেছে। এই ভুঁইফোড় সংগঠনটি বরাবরের মতোই নিজেদের ইসলাম বিদ্বেষী চেহারা জাতির সামনে উন্মোচিত করেছে। তাদের এ শ্বেতপত্র সম্পুর্ণ ভিত্তিহীন, বানোয়াট ও মিথ্যা তথ্যে ভরপুর, এটি পুরো দেশবাসীর সামনে দিবালোকের মতো স্পষ্ট। তারা এসব বানোয়াট বক্তব্যের দ্বারা দেশে চরম অশান্তি সৃষ্টি করা, ওলামাদের অনাস্থাশীল ও তাদের মান ক্ষুন্ন করে সরকারের মুখোমুখি দাঁড় করানোর একটি অপচেষ্টা চালাচ্ছে। এসব উসকানিমূলক কর্মকাণ্ডের জন্য তাদেরকে কঠোর হস্তে দমন করার জন্য সরকারের প্রতি আহবান জানান এই পরিষদ।

তারা আরো বলেন, সবচেয়ে হাস্যকর বিষয় হচ্ছে কথিত গনকমিশনের সদস্যসচিব ব্যারিষ্টার তুহিন আফরোজ নিজের ‘ মা’ এর সম্পদ কুক্ষিগত করা ও মানবতা বিরোধী অপরাধের প্রসিকিউটর থাকাকালীন অবৈধ অর্থের লোভে আসামির সাথে বোরকা পরে সাক্ষাৎ করার বিষয়টি প্রমাণিত হওয়ায় তাকে অপসারণ করা হয়েছে। ২০১২ সালে বিচারপতি সামশুদ্দিন চৌধুরী মানিকের বিরুদ্ধে নিন্দা ও সংবিধান লঙ্ঘনের অভিযোগ এনে সংসদ সর্বসম্মত একটি প্রস্তাব পাস করে। বাংলাদেশ আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমেদ তাকে স্যাডিষ্ট বলে অভিহিত করেছেন। এধরণের চেয়ারপারসন ও সদস্যসচিবের নেতৃত্বে কথিত ‘ গনকমিশন’ যে শ্বেতপত্র প্রস্তুত করেছে তা দেশ বিরোধী দেশি ও বিদেশি ষড়যন্ত্রকারীদের অর্থায়ন ছাড়া কিছু হতে পারে না।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি