ঢাকা   ০১:৫০:৪০ এএম, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
উপজেলা সহকারী ভূমি কর্মকর্তার অপসারণের দাবিতে বিক্ষোভ  ঘনবসতিপূর্ণ এলাকায় আমজাদ এন্টারপ্রাইজের কেমিক্যালের ড্রাম ব্যবসা, দূষণের ঝুঁকিতে কর্ণফুলী নদী, আতঙ্কে নোমান কলেজ রোডের বাসিন্দারা মাগুরায় নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত টঙ্গীর রাজনগরে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগ, মাফিজুরের গ্রেপ্তার দাবি ভুক্তভোগীদের নকলায় জাতীয় যুব দিবসে র‌্যালি, আলোচনা সভা ও ঋণ বিতরণ সাউন্ড গ্রেনেডে শ্রমিকদের ছত্রভঙ্গ, মিরপুরে যান চলাচল স্বাভাবিক এইচএসসিতে অকৃতকার্যদের এক মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়া হবে: শিক্ষামন্ত্রী মাগুরার শ্রীপুরে মাদ্রাসার ক্রীড়া-সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৫২.১২ শতাংশ রাঙ্গাবালীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু,পরিবারের দাবি হত্যা 

গুইমারার জালিয়াপাড়াতে পানিতে ডুবে প্রাণগেল স্কুল শিক্ষার্খীর।

আবদুল আলী গুইমারা খাগড়াছড়ি।
  • আপডেট টাইম : শনিবার, ১৪ মে, ২০২২
  • ৩৬৩ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলার জালিয়াপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণীর শিক্ষার্থী মেহেরিন আক্তার বৈশাখী (৭)পানিতে ডুবে মারা গেছে।
জানাযায় ১৪ মে স্কুলে ক্রীড়া প্রতিযোগিতা শেষে দুপুরে স্কুলের পাশের খালে হাত ধুতে গিয়ে পানিতে ডুবে যায় মেহেরিন আক্তার বৈশাখী পরিবারের লোকজন খবর পেয়ে ঘটনাস্থলে এসে বৈশাখীকে পান থেকে তুলে বিজিবি হাসপাতালের নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

মৃত মেহেরিন আক্তার বৈশাখী হাফছড়ি ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার জামাল উদ্দিনের একমাত্র মেয়ে। মেয়েকে হারিয়ে পুরো পরিবারে চলছে শোকের মাতম। মাহবুব নগরের জামাল মেম্বারের বাড়ীতে গেলে হৃদয় বিদারক আহাজারিতে সকলের চোখ ভিজে আসে।

গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।
পানিতে ডুবে স্কুল ছাত্রী মৃত্যুর সংবাদ পেয়ে ঘটনাস্থল ছুটে যান গুইমারা উপজেলা নির্বাহী অফিসার তুষার আহমেদ। পরে জামাল মেম্বারের বাড়ীতে গিয়ে পরিবারের সকলকে সান্ত্বনা দেন এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনাা জানান। এছাড়া বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ শোক ও সমবেদনা জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি