1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রাম পৌরসভার ৮নং ওয়ার্ড আ’লীগের সম্মেলন অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ২৪ জুন ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সোনারগাঁয়ের সরকারি স্কুলে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ, ক্ষুব্ধ অভিভাবকরা সোনারগাঁয়ের সরকারি স্কুলে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ, ক্ষুব্ধ অভিভাবকরা মাগুরায় জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া মাহফিল ভাঙ্গুড়ায় আশ্রয়ণ প্রকল্পের ৩৫টি ঘর বিক্রির অভিযোগ পরিত্যক্ত ঘরে জুয়া-মাদক ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করতে আনোয়ার ইব্রাহিমের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর শিশুর চিকিৎসায় ঘাটতি ছিল না, দাবি সাজিনাজ হাসপাতাল কর্তৃপক্ষের নবীনগরে কৃষি উন্নয়নে দিনব্যাপী ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত হাটহাজারী বালিকা স্কুল এন্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

চৌদ্দগ্রাম পৌরসভার ৮নং ওয়ার্ড আ’লীগের সম্মেলন অনুষ্ঠিত

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
  • আপডেট টাইম : শুক্রবার, ১৩ মে, ২০২২
  • ২৪৩ বার

কুমিল্লার চৌদ্দগ্রাম পৌরসভার ৮নং ওয়ার্ড আ’লীগ ও অঙ্গ সংগঠনের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৩ মে) বিকালে চৌদ্দগ্রাম পাইলট বালিকা বিদ্যালয় মাঠে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি ও পৌর মেয়র জিএম মীর হোসেন মীরু। প্রধান বক্তা ছিলেন উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ রহমত উল্লাহ বাবুল।

বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা কৃষক লীগের সহ-সভাপতি মমিনুর রহমান ফটিক, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক কামরুল আলম মোল্লা, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আব্দুল হালিম চৌধুরী নিজাম, সহ-দপ্তর সম্পাদক আলমগীর হোসেন বিপ্লব, পৌর আ’লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন পাটোয়ারী, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মাহবুবুল হক মোল্লা বাবলু, উপজেলা যুবলীগের প্রভাবশালী নেতা ইমাম হোসেন পাটোয়ারী এনাম, পৌর যুবলীগের সভাপতি ও প্যানেল মেয়র সাইফুল ইসলাম পাটোয়ারী, সাধারণ সম্পাদক ফারুক আহমেদ খাঁন শামীম, কাউন্সিলর মিজানুর রহমান, কাজী বাবুল।

ওয়ার্ড আ’লীগ নেতা আব্দুল করিমের সভাপতিত্বে এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গাজী শহীদ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার কামাল উদ্দিন, উপজেলা মহিলা আ’লীগের সহ-সভাপতি রহিমা আকতার শিল্পী, পৌর কৃষক লীগের সভাপতি আব্দুল মালেক, পৌর শ্রমিক লীগের সভাপতি তৌহিদুল ইসলাম, পৌর যুবলীগ নেতা আকতার হোসেন মোল্লা রতন প্রমুখ।

সম্মেলন শেষে মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলামকে সভাপতি ও আব্দুল করিম বাবুলকে সাধারণ সম্পাদক করে ৮নং ওয়ার্ড আ’লীগের, আমেনা বেগমকে সভাপতি ও পারভীন আক্তারকে সাধারণ সম্পাদক করে মহিলা আ’লীগের, আছিয়া বেগমকে সভাপতি ও খাদিজা বেগমকে সাধারণ সম্পাদক করে যুব মহিলা লীগের, মামুনুর রশিদ সবুজকে সভাপতি ও গাজী সোহাগকে সাধারণ সম্পাদক করে স্বেচ্ছাসেবক লীগের, বশির আহম্মদকে সভাপতি ও সাইফুল ইসলাম ছুট্টুকে সাধারণ সম্পাদক করে কৃষক লীগের, সুমন রেজাকে সভাপতি ও মো: মহিন উদ্দিনকে সাধারণ সম্পাদক করে যুবলীগের, কাজী সাইফুল ইসলামকে সভাপতি ও মো: মামুনকে সাধারণ সম্পাদক করে শ্রমিক লীগের এবং শিহাব আহমেদকে সভাপতি ও মো: সামিউল আলমকে সাধারণ সম্পাদক করে ছাত্রলীগের নতুন কমিটি ঘোষনা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি পৌর মেয়র জিএম মীর হোসেন মীরু।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net