1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রামে সাজাপ্রাপ্ত আসামী ও গাঁজাসহ আটক ৪ - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ডাচ্‌-বাংলা ব্যাংকের জনসংযোগ ও ব্র্যান্ড স্পেশালিস্ট বিভাগের প্রধান ও এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান হলেন নজরুল ইসলাম   বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন করলেন চন্দিয়া মহিলা কলেজ  সাউদার্ন ইউনিভার্সিটিতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিষয়ক সেমিনার অনুষ্ঠিত রাঙ্গাবালীতে বেশি দামেও মিলছে না জ্বালানি তেল ‘বৈসাবি’ নয়, প্রতিটি সম্প্রদায়ের নিজস্ব স্বকীয়তায় উৎসব পালনের আহ্বান পার্বত্য মন্ত্রীর অধ্যাদেশ বাতিল নয়, সংসদে আইনে পরিণতের দাবি : মোহাম্মদ উল্লাহ সাতকানিয়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান সপ্তাহ ও ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড উদ্বোধন ঈদগাঁওয়ে প্রশাসনের অভিযানে পলিথিন জব্দ, জনমনে ক্ষোভ  ঈদগাঁও উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি গঠিত নোয়াখালীর সুবর্ণচরে চাষের পুকুরে বিষ প্রয়োগ, ক্ষতি প্রায় ৫ লাখ টাকা 

চৌদ্দগ্রামে সাজাপ্রাপ্ত আসামী ও গাঁজাসহ আটক ৪

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
  • আপডেট টাইম : শনিবার, ২৮ মে, ২০২২
  • ৩১৪ বার

কুমিল্লার চৌদ্দগ্রামে থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজাসহ দুইজন ও জাকির হোসেন প্রকাশ জাকির এবং আবু বকর প্রকাশ ইয়াকুব নামে ২ সাজাপ্রাপ্ত আসামীসহ মোট চারজনকে আটক করা হয়েছে। আটককৃত জাকির উপজেলার ঘোলপাশা ইউনিয়নের শালুকিয়া গ্রামের মতু মিয়ার ছেলে ও আবু বকর একই ইউনিয়নের আদর্শ গ্রামের ইউসুফ মিয়ার ছেলে।

এদিকে গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (২৮ মে) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ছুফুয়া রাস্তার মাথা এলাকায় এসআই মনির হোসেন ও এএসআই ইমরান হোসেনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ থানা পুলিশ অভিযান চালিয়ে ঢাকামুখী লেনে একটি ট্রাকে (ফেনী-ট-১১-০২৮৬) তল্লাশী চালিয়ে ২০ কেজি গাঁজাসহ মো: রানা (২৮) ও রহিদুল ইসলাম লিমন (২৬) নামে দুই যুবককে আটক করেছে পুলিশ। আটককৃত রানা দিনাজপুর জেলার কোতয়ালী থানার গোপালবাগ গ্রামের আব্দুল জলিলের ছেলে এবং রহিদুল ইসলাম একই থানার রামনগর গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে থানার সেকেন্ড অফিসার এসআই মনির হোসেন জানান, শনিবার সকালে ২ সাজাপ্রাপ্ত আসামী ও ২০ কেজি গাঁজাসহ দুইজনকে আটক করা হয়েছে। শনিবার দুপুরে আটকৃকতদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। মাদক নিয়ন্ত্রণে থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net