ঢাকা   ১১:১৪:০৪ পিএম, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
নোয়াখালী কোম্পানীগঞ্জের রামপুরে নতুন গ্যাসকূপের সন্ধান, মজুদ প্রায় ৯৮ বিলিয়ন ঘনফুট পোশাক শ্রমিকদের মজুরি নিয়ে দ্রুত সিদ্ধান্ত: স্বরাষ্ট্রমন্ত্রী জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্ট্রপতির ১২ কেজির সিলিন্ডার গ্যাসের দাম বাড়ল ২২৩ টাকা মাগুরায় মধুমতী নদীতে নৌকা বাইচ অনুষ্ঠিত  কৃষক কার্ডের মাধ্যমে আবহাওয়ার আগাম বার্তা পাবেন কৃষকরা উপজেলা সহকারী ভূমি কর্মকর্তার অপসারণের দাবিতে বিক্ষোভ  ঘনবসতিপূর্ণ এলাকায় আমজাদ এন্টারপ্রাইজের কেমিক্যালের ড্রাম ব্যবসা, দূষণের ঝুঁকিতে কর্ণফুলী নদী, আতঙ্কে নোমান কলেজ রোডের বাসিন্দারা মাগুরায় নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত টঙ্গীর রাজনগরে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগ, মাফিজুরের গ্রেপ্তার দাবি ভুক্তভোগীদের

চৌদ্দগ্রামের আলকরায় মুজিবুল হক এমপি’র সুস্থতা কামনায় মিলাদ মাহফিল অনুষ্ঠিত

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
  • আপডেট টাইম : সোমবার, ১৬ মে, ২০২২
  • ২৯২ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

কুমিল্লার চৌদ্দগ্রামে কেন্দ্রীয় তথ্য-প্রযুক্তি লীগের সহ-সভাপতি, আলকরা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী মাইন উদ্দিন ভূঁইয়ার উদ্যোগে সাবেক রেলপথ মন্ত্রী মুজিবুল হক মুজিব এমপি’র সুস্থতা কামনায় দোয়া-মিলাদ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৬ মে) বিকালে উপজেলার আলকরা ইউনিয়নের আলকরা বাজার এতিমখানা ও মাদরাসার ছাত্রদের নিয়ে বাজার মসজিদে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী তথ্য-প্রযুক্তি লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ডা. মো: সালাহ্ উদ্দিন ভূঁইয়া, আলকরা ইউনিয়নের ৩নং ওয়ার্ড আ’লীগ সভাপতি আব্দুর রউফ, ৬নং ওয়ার্ড সাধারণ সম্পাদক মীর হোসেন, ৪নং ওয়ার্ড সাধারণ সম্পাদক আব্দুল মোতালেব, আলকরা ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক মেম্বার শাহাদাৎ হোসেন বাহাদুর প্রমুখ।

এ সময় আলকরা ইউনিয়ন আ’লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি