1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
টাওয়ার থেকে পড়ে দেবিদ্বারে টেক‌নিশিয়া‌নের মৃত্যু - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’-এর আনুষ্ঠানিক ঘোষণা নোয়াখালীর চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দীন খোকন  আলোর পথে এক ধাপ এগিয়ে প্রত্যয়ের প্রথম অজুখানার শুভ উদ্বোধন নোয়াখালী কোম্পানীগঞ্জের চরপার্বতীতে সালিসি বৈঠকে হামলা-ভাংচুর, বিএনপি নেতাসহ আহত ৫  নোয়াখালীর হাতিয়ায় হান্নান মাসউদের মিথ্যাচারের বিরুদ্ধে বিএনপির সংবাদ সম্মেলন  নবীনগরে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা মাগুরায় প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ে ভ্যান প্রদান চন্দনাইশে সড়ক দুর্ঘটনায় নিহত-২, আহত-৩ ভবিষ্যতে জ্বালানি সমস্যায় না পড়তে হয়, সে জন্য কাজ করছে সরকার চন্দনাইশে হিজরা ২ গ্রুপের মধ্যে সংঘর্ষে আহত-৪

টাওয়ার থেকে পড়ে দেবিদ্বারে টেক‌নিশিয়া‌নের মৃত্যু

কুমিল্লা প্রতিনিধি
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৯ মে, ২০২২
  • ৩৩৯ বার

কুমিল্লার দেবিদ্বারে মোবাইল ফোন টাওয়ার থেকে পড়ে তারেকুর রহমান(২৪) নামে বাংলালিংক কোম্পানিতে কর্মরত এক টেকনিশিয়ানের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৯ মে) কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়ক সংলগ্ন দেবিদ্বার পৌর
এলাকার পান্নারপুল এলাকায় এ ঘটনাটি ঘটে। নিহত তারেকুর রহমান নাটোরের সিংড়া উপজেলার মধ্য বাঁশবাড়ি গ্রামের মোঃ জয়নাল আবেদিনের একমাত্র ছেলে।

প্রত্যক্ষদর্শী ও সহকর্মীরা জানান, পান্নারপুল বাংলালিংক মোবাইল ফোন টাওয়ারের কিছু যান্ত্রিক সমস্যা ছিল। রোদের তাপ উপেক্ষা করে টেকনেশিয়ান তারেকুর রহমান প্রায় ৭০ ফুট উঁচু টাওয়ারের উপর উঠেন। সমস্যা সমাধান করে নামার সময় পা পিছলে পড়ে ঘটনাস্থলেই মারা যান। নিহতের স্বজনরা জানান, তার দুই বোনও রয়েছে। সামনের মাসে ছুটিতে যাওয়ার কথা ছিল। তার বিয়ে নিয়ে পাত্রী পক্ষের সাথে কথা চলছিলো।

দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ মোঃ আরিফুর রহমান জানান, মোবাইল ফোন টাওয়ার থেকে পড়ে তারেকুর রহমানের মৃত্যু হয়েছে। নিহতের মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণের প্রক্রিয়া চলছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net