1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঠাকুরগাঁওয়ে নদীর অবৈধ স্থাপনা দখলমুক্ত করতে পরিদর্শন । - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
এশিয়া কাপে পাকিস্তানের সর্বনিম্ন রেকর্ড, বড় জয় ভারতের ইরানের তিন তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’-এর আনুষ্ঠানিক ঘোষণা নোয়াখালীর চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দীন খোকন  আলোর পথে এক ধাপ এগিয়ে প্রত্যয়ের প্রথম অজুখানার শুভ উদ্বোধন নোয়াখালী কোম্পানীগঞ্জের চরপার্বতীতে সালিসি বৈঠকে হামলা-ভাংচুর, বিএনপি নেতাসহ আহত ৫  নোয়াখালীর হাতিয়ায় হান্নান মাসউদের মিথ্যাচারের বিরুদ্ধে বিএনপির সংবাদ সম্মেলন  নবীনগরে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা মাগুরায় প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ে ভ্যান প্রদান চন্দনাইশে সড়ক দুর্ঘটনায় নিহত-২, আহত-৩

ঠাকুরগাঁওয়ে নদীর অবৈধ স্থাপনা দখলমুক্ত করতে পরিদর্শন ।

মোঃ মজিবর রহমান শেখ,,
  • আপডেট টাইম : বুধবার, ১১ মে, ২০২২
  • ৩২২ বার

ঠাকুরগাঁও জেলায় নদীর জমি দখলমুক্ত করতে পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষের একটি দল জেলা শহরের বিভিন্ন জায়গা পরিদর্শন করেছে। বুধবার (১১ মে) দুপুরে শুক নদীর পাশে পানি উন্নয়ন বোর্ডের পরিত্যাক্ত ভবনের পাশে অবৈধভাবে ঘড়বাড়ি স্থাপনা তৈরি করায় ঘটনাস্থল পরিদর্শন করেন পানি উন্নয়ন বোর্ড ঠাকুরগাঁও জেলা নির্বাহী প্রকৌশলীসহ বেশ কয়েকজন অফিসার। পরিদর্শনের পর পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তারা বলেন, আবুল হোসেন নামে এক ব্যক্তি শুক নদীর পাশে দীর্ঘ দিন ধরে পানি উন্নয়ন বোর্ডের ভবনে বসবাস করলেও কৌশলে তিনি ভবনের আশপাশে বেশ কয়েকটি ভবন নির্মাণ করেন। শুধু তাই নয় তিনি সরকারি জমি নিজের দখলে আনতে একটি পরচার কাগজও তৈরি করে ফেলেছেন।

বিষয়টি নজরে আসায় ঘটনাস্থল পরিদর্শন করা হয়। তিনি সম্পূর্নরুপে জালিয়াতির আশ্রয় নিয়ে এই কাজটি করেছে। যা অন্যায়। তাই আগামী আবুল হোসেনসহ আশপাশের যারা অবৈধভাবে জমি দখল করে বসবাস করছে তাদেরকে সকল স্থাপনা সরিয়ে নিতে আগামী সাত কার্যদিবসের মধ্যে চিঠি দেয়া হবে। অন্যথায় প্রশাসানের সহায়তা নিয়ে তা গুড়িয়ে দেয়া হবে। পরিদর্শনের সময় কাগজ জালিয়াতি করা সেই ব্যক্তি আবুল হোসেন ভুল করেছেন বলেন স্বীকার করেন।
এ বিষয়ে ঠাকুরগাঁও জেলা নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম জানান, সরকারের জমি জালিয়াতি করে কেউ নিজের নামে নেয়ার চেষ্টা করায় আবুল হোসেনের বিরুদ্ধে আইগত ব্যবস্থা নেয়া হবে। এছাড়া নোটিশ দেয়ার পর সকল জমি দখলমুক্ত না হলে তা গুড়িয়ে দেয়া হবে বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net