1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঠাকুরগাঁওয়ে পীরগঞ্জে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগে স্বামী আটক । - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সোনারগাঁয়ের সরকারি স্কুলে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ, ক্ষুব্ধ অভিভাবকরা সোনারগাঁয়ের সরকারি স্কুলে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ, ক্ষুব্ধ অভিভাবকরা মাগুরায় জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া মাহফিল ভাঙ্গুড়ায় আশ্রয়ণ প্রকল্পের ৩৫টি ঘর বিক্রির অভিযোগ পরিত্যক্ত ঘরে জুয়া-মাদক ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করতে আনোয়ার ইব্রাহিমের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর শিশুর চিকিৎসায় ঘাটতি ছিল না, দাবি সাজিনাজ হাসপাতাল কর্তৃপক্ষের নবীনগরে কৃষি উন্নয়নে দিনব্যাপী ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত হাটহাজারী বালিকা স্কুল এন্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

ঠাকুরগাঁওয়ে পীরগঞ্জে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগে স্বামী আটক ।

মোঃ মজিবর রহমান শেখ,,
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১২ মে, ২০২২
  • ২৭৪ বার

ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলায় স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য স্বামীকে আটক করেছে থানা পুলিশ। ১২ মে বৃহস্পতিবার দুপুরে পীরগঞ্জ উপজেলার চন্দরিয়া গুচ্ছগ্রাম এলাকা থেকে তাকে আটক করা হয়। নিহতের বড় ভাই দুরুল হুদা ও চাচা আব্দুল জলিল জানান, পারিবারিক কলহের জেরে ১১ মে বুধবার রাতে ঐ গ্রামের শাহিন হুসেন তার স্ত্রী রহিমা খাতুনকে (২০) টিপিয়ে হত্যা করে মরদেহ গুচ্ছগ্রামের নির্মানাধীন একটি ঘড়ের তীরে ঝুলিয়ে রেখে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করছে।

এ বিষয়ে রহিমার মা মনোয়ারা থানায় অভিযোগ করলে দুপুরে পুলিশ ঘটনস্থল থেকে স্বামীকে জিঞ্জাসাবাদের জন্য আটক করে এবং রহিমার সুরতহাল রিপোর্ট সংগ্রহ করে মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়। রহিমার মাথা এবং শরীরের বিভিন্ন জায়গায় রক্তাক্ত আঘাতের চিহৃ রয়েছে বলে জানান তারা।রহিমার স্বজনদের অভিযোগ, রহিমাকে টাকার জন্য প্রায়ই মারধর করতো তার স্বামী শাহিন। গত রাতে রহিমাকে পিটিয়ে হত্যা করে আতহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করছে ঘাতকরা। পীরগঞ্জ থানার ওসি জাহাঙ্গীন আলম জানান, জিজ্ঞাসাবাদের জন্য স্বামীকে আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় ইউডি মামলা করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net