1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঠাকুরগাঁওয়ে রানীশংকৈলে সড়ক দুর্ঘটনায় আপন দুই খালাতো ভাইয়ের মর্মান্তিক মৃত্যু ! - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সোনারগাঁয়ের সরকারি স্কুলে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ, ক্ষুব্ধ অভিভাবকরা সোনারগাঁয়ের সরকারি স্কুলে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ, ক্ষুব্ধ অভিভাবকরা মাগুরায় জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া মাহফিল ভাঙ্গুড়ায় আশ্রয়ণ প্রকল্পের ৩৫টি ঘর বিক্রির অভিযোগ পরিত্যক্ত ঘরে জুয়া-মাদক ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করতে আনোয়ার ইব্রাহিমের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর শিশুর চিকিৎসায় ঘাটতি ছিল না, দাবি সাজিনাজ হাসপাতাল কর্তৃপক্ষের নবীনগরে কৃষি উন্নয়নে দিনব্যাপী ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত হাটহাজারী বালিকা স্কুল এন্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

ঠাকুরগাঁওয়ে রানীশংকৈলে সড়ক দুর্ঘটনায় আপন দুই খালাতো ভাইয়ের মর্মান্তিক মৃত্যু !

মোঃ মজিবর রহমান শেখ,,
  • আপডেট টাইম : সোমবার, ১৬ মে, ২০২২
  • ২৯১ বার

ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলায় আপন দুই খালাতো ভাই এর মোটরসাইকেলে সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ার খবর পাওয়া গেছে। রবিবার (১৫ মে) রাত আনুমানিক ১২টার দিকে এ ঘটনা ঘটেছে বলে জানা যায়। মৃত সাদ -ইবনে ওসমান ও নোয়াজিস তাসিন আপন দুই খালাতো ভাই। তারা দিনাজপুরের মঙ্গলপুর নামক স্থানে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে বলে মৃত্যুের পারিবারিক সূত্রে জানা যায়। মৃত দুজন হলো হরিপুরের ড.ওসমান গনির ছেলে সাদ -ইবনে ওসমান (২৫)। সে নর্থ সাউথ বিশ্ববিদ্যলয়ে বি,বি,এ ফাইনাল সেমিস্টারের শিক্ষার্থী। অপরজন নেকমরদ করিগরী কলেজের নহেদ প্রেন্সিপালের বড় ছেলে নোয়াজিস তাসিন (১৫)।

সে রানীশংকৈল কেন্দ্রীয় মাধ্যমিক স্কুলে এস,এস,সি পরীক্ষার্থী ছিল বলে জানা যায়। মৃতের পারিবারিক সূত্রে জানা গেছে, তাসিনের মাসহ খালাতো ভাই সাদ ইবনে ওসমান নিজেস্ব প্রাইভেট কারে দিনাজপুর থেকে রানীশংকৈল ফেরার পথে মঙ্গলপুর নামক স্থানে এসে গাড়ির তেল শেষ হয়ে যায়। পরে দুই খালাতো ভাই অটো যোগে পাশেই থাকা পেট্রোল পাম্পে তেল আনতে যায়। ঐ পাম্পে তেল নিতে আসা মঙ্গলপুর ইউনিয়ন ৫ নং –ওয়ার্ড মেম্বারের মোটরসাইকেলে পৌচ্ছে নেয়ার পথে পীছনদিক থেকে আসা পণ্যবাহী ট্রাকের সাথে ধাক্কা খেয়ে ঘটনাস্থলে মোটরসাইকেল আরোহীসহ দুই খালাতো ভাই একসাথেই সড়ক দুর্ঘটনায় মারা যায়। মৃতের লাশ রাতের মধ্যেই রানীশংকৈল বনগাঁও গ্রামে তাদের নানার বাড়ি আনা হচ্ছে বলে স্বজনরা জানিয়েছেন।
এদিকে রাণীশংকৈল উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না সড়ক দূর্মৃঘটনায় আপন খালাতো ভাই এর মৃত্যুর ঘটনার সত্যতা নিশ্চিত করেন । রানীশংকৈল থানার ওসি এসএম জাহিদ ইকবাল বিষয়টির সত্যতা নিশ্চিত করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net