1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঠাকুরগাঁওয়ে জেলা পরিষদের প্রশাসক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন । - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরার শ্রীপুরে ওয়ালটন প্লাজার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত  নতুন প্রাণ পাচ্ছে ‘সততা স্টোর’ কক্সবাজারে ১৮টি শিক্ষাপ্রতিষ্ঠানে দুদকের অর্থ বরাদ্দ চট্টগ্রামের বেসরকারি হাসপাতালে প্রতিদিন চিকিৎসাসেবা নেয় ২০ হাজার রোগী স্কুল পর্যায়ে দূর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হাটহাজারীতে এশিয়ার পরবর্তী অর্থনৈতিক বিস্ময়ে চীনা বিনিয়োগকারীদের যৌথ রূপকার হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর  দিল্লি বিমানবন্দরের ঘটনা নিয়ে ভারতের ব্যাখ্যা ‘সন্তোষজনক নয়’ : ঢাকা রামগড়ে মাটিরাঙ্গা সীমান্তে সেনাবাহিনী-ইউপিডিএফ (প্রসিত) গোলাগুলি: নিহত ১, আহত ১ সংবাদ সংগ্রহে সাংবাদিককে হেনস্তার অভিযোগ, অভিযুক্ত রামগড় থানার এসআই আনসার আলী নবীনগর পৌরসভায় উন্নয়ন ও বাজেট নিয়ে আলোচনাও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন চন্দনাইশ দোহাজারী সরকার পাড়া সড়কের বেহাল দশা

ঠাকুরগাঁওয়ে জেলা পরিষদের প্রশাসক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন ।

মোঃ মজিবর রহমান শেখ,,
  • আপডেট টাইম : সোমবার, ৯ মে, ২০২২
  • ৩০২ বার

ঠাকুরগাঁও জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক মুহ: সাদেক কুরাইশী বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন। ৯ মে সোমবার ঠাকুরগাঁও জেলা পরিষদ ডাকবাংলোয় অবস্থিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। এ সময় প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী সহ সাংবাদিক ও ঠাকুরগাঁও জেলা পরিষদের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন। সে খানে বক্তব্যে ঠাকুরগাঁও জেলা পরিষদ প্রশাসক ও ঠাকুরগাঁও জেলা আ’লীগের সভাপতি মুহ: সাদেক কুরাইশী বলেন, জাতির জনকের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে পুনরায় ঠাকুরগাঁও জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছেন।

তিনি ঠাকুরগাঁও জেলা পরিষদের সাংগঠনিক কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য যে দায়িত্ব আমাকে দিয়েছেন সে কারনে তার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। ঠাকুরগাঁও জেলা পরিষদের যে সকল কর্মকর্তা-কর্মচারী রয়েছেন তাদের নিয়ে নিষ্ঠা ও সততার সাথে দায়িত্ব পালনের অঙ্গিকার করছি। দীর্ঘ ১০ বছরে ঠাকুরগাঁও জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে ঠাকুরগাঁও জেলার বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন কর্মকান্ড নিষ্ঠার সাথে সম্পন্ন করেছি। অসহায় ও দরিদ্র মানুষদের বিভিন্ন সহযোগিতা করা হয়েছে। করোনাকালীন সময়ে ও ঠাকুরগাঁও জেলা পরিষদের পক্ষ থেকে প্রায় ১০ হাজার মানুষকে সহযোগিতা করা হয়েছে। ঠাকুরগাঁও জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারী ও সদস্যদের সহযোগিতায় প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়ন করা হয়েছে। পুনরায় নিষ্ঠার সাথে দায়িত্ব পালনে সকলের সহযোগিতা কামনা করছি। পরে ঠাকুরগাঁও জেলা পরিষদের প্রশাসকের কক্ষে কর্মকর্তা-কর্মচারীদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net