ঢাকা   ০৬:০৭:৪৪ এএম, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
উপজেলা সহকারী ভূমি কর্মকর্তার অপসারণের দাবিতে বিক্ষোভ  ঘনবসতিপূর্ণ এলাকায় আমজাদ এন্টারপ্রাইজের কেমিক্যালের ড্রাম ব্যবসা, দূষণের ঝুঁকিতে কর্ণফুলী নদী, আতঙ্কে নোমান কলেজ রোডের বাসিন্দারা মাগুরায় নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত টঙ্গীর রাজনগরে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগ, মাফিজুরের গ্রেপ্তার দাবি ভুক্তভোগীদের নকলায় জাতীয় যুব দিবসে র‌্যালি, আলোচনা সভা ও ঋণ বিতরণ সাউন্ড গ্রেনেডে শ্রমিকদের ছত্রভঙ্গ, মিরপুরে যান চলাচল স্বাভাবিক এইচএসসিতে অকৃতকার্যদের এক মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়া হবে: শিক্ষামন্ত্রী মাগুরার শ্রীপুরে মাদ্রাসার ক্রীড়া-সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৫২.১২ শতাংশ রাঙ্গাবালীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু,পরিবারের দাবি হত্যা 

ঠাকুরগাঁওয়ে ৫ টি ডায়াগনস্টিক সেন্টার সিলগলা, আটক – ১

মোঃ মজিবর রহমান শেখ,,
  • আপডেট টাইম : রবিবার, ২৯ মে, ২০২২
  • ৪৪১ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনায় ঠাকুরগাঁও জেলা শহরে ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করেছেন প্রশাসন। (২৮ মে শনিবার) বিকেলে ঠাকুরগাঁও জেলা প্রশাসন ও স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তাদের নিয়ে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়ার রহমান।

এ সময় ঠাকুরগাঁও জেলা শহরের ৫ টি ক্লিনিক ডায়াগনস্টিকে অভিযান পরিচালনা করেন তারা।পরে বিভিন্ন অনিয়ম ও নিবন্ধনবিহীন ক্লিনিকে কাগজপত্র না থাকায় মেডিনোভা ডক্টরস জোন এন্ড ডায়াগস্টিক সেন্টার,নিউরন ডায়াগনস্টিক সেন্টার ও উত্তরা ডায়াগনস্টিক, রাফি-ডায়াগনস্টিক, প্রতিষ্ঠানে সিলগালা করা হয়, এবং ১ জনকে আটক করা হয়। এ-ছাড়াও প্রাইম হাসপাতাল(প্রাঃ) ৫ হাজার টাকা জরিমানা করা হয় ও প্রাইম ডায়াগনস্টিক সেন্টারকে কার্যক্রম বন্ধ রাখতে বলেন।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়ার রহমান জানান, ক্লিনিকের নিবন্ধন না থাকা এবং লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ হওয়ায় ৫ টি প্রতিষ্ঠানকে সিলগলা করা হয়েছে,এবং এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এ অভিযান চলমান থাকবে বলে জানান তিনি৷

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি