ঢাকা   ০৬:৩৯:২০ পিএম, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
সংসদ সদস্যদের নিজ নিজ নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় গ্রিডে প্রথম বার পারমাণবিক বিদ্যুৎ মাগুরায় শিশু ও চক্ষু হাসপাতালের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত মাননীয় বিরোধীদলীয় উপনেতা ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের সঙ্গে নরওয়ের অধ্যাপক আরিল্ড এনগেলসেন রুডের সৌজন্য সাক্ষাৎ হেলে পড়া ভবনের ঝুঁকিতে শতাধিক পরিবার, সিটি প্রশাসকের কাছে অভিযোগ কারাগার থেকে বের হয়ে যুবলীগ নেতা ইমরানের  হুমকি, থানায় অভিযোগ  মাগুরার শ্রীপুরে সরকারি জমি দখল করে দোকানঘর নির্মাণের অভিযোগ প্রশাসন নিরব নোয়াখালীর কোম্পানীগঞ্জে জালনোট প্রতিরোধে জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎ যুক্ত হতে পারে আজ মেধা, নেতৃত্ব ও মানবিকতায় মোহাম্মদ জিয়াউল হক সোহেল

দিনাজপুরে নদীতে গোসল করতে গিয়ে স্কুলছাত্রের মৃত্যু

রফিকুল ইসলাম ফুলাল প্রতিনিধি দিনাজপুর:
  • আপডেট টাইম : শনিবার, ২৮ মে, ২০২২
  • ২৯৯ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

দিনাজপুর শহরের পুনর্ভবা নদীতে গোসলের সময় গভীর পানিতে তলিয়ে নিখোঁজের সাড়ে ৪ ঘন্টা পর স্কুল ছাত্রের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রংপুরের ডুবুরিরা।

আজ শনিবার সকাল সাড়ে ১১টার দিকে তলিয়ে গিয়েছিল ইফতি রহমান সাকিল নামে নবম শ্রেণির ওই ছাত্র। বিকাল সাড়ে ৪টায় তার লাশ উদ্ধার করা হয়।

ইফতি রহমান সাকিন শহরের লালবাগ মহল্লার সাইফুর রহমানের ছেলে। সে জন্মগত কিছু শারীরিক প্রতিবন্ধকতায় ভুগছিল আর সাঁতার জানতো না ইফতি।

প্রত্যক্ষদর্শীরা জানান, নানার সাথে নদীর পাড়ে বাগানে লিচু পাড়তে এসে পূনর্ভবা নদীতে গোসল করতে নামে ইফতি রহমান সাকিন। সাথে সাথে গভীর পানিতে তলিয়ে যায় সে। এসময় তাকে উদ্ধারের চেষ্টায় নদীতে ঝাপিয়ে পড়ে তল্লাশি চালান পাড়া পড়শিরা। খবর পেয়ে উদ্ধার তৎপরতায় অংশ নেয় স্থানীয় ফায়ার সার্ভিসের কমীরা। পরে রংপুর থেকে সহকর্মী ডুবুরি তলব এনে বিকাল সাড়ে ৪টায় তার লাশ উদ্ধার করা হয়েছে।

দিনাজপুর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সিনিয়র ষ্টেশন অফিসার মো. মেহেফুজ তানজির জানান, রংপুর থেকে ডুবুরি এসে উদ্ধার কাজ শুরু করে দুপুর আড়াইটায়। এরপর বিকেল সাড়ে ৪টায় নদীতে নিখোঁজ স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করা হয় বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি