1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
দিনাজপুরের বিরলে সড়ক দূর্ঘটনায় মটরসাইকেলের ৩ আরোহী নিহত - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০৬ মে ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
শাপলা চত্বরের ঘটনা ছিল দমনমূলক শাসনের বহিঃপ্রকাশ: অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের ঈদগাঁওয়ে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার অনলাইনে জঙ্গি সম্পৃক্ততার অভিযোগে টেকনাফে রোহিঙ্গা যুবক গ্রেপ্তার উন্নয়ন কাজে গতি আনতে সাতকানিয়ায় এমপির কড়া নির্দেশ মানবিক ডাঃ মোঃ ইউছুফ আলীর বিরুদ্ধে মিথ্যা তথ্যের প্রতিবাদে ঈদগাঁওয়ে মানববন্ধন  ইসলামী ব্যাংকে অগ্নি নির্বাপণ মহড়া অনুষ্ঠিত বিএনপির অঙ্গসংগঠনগুলোতে শিগগিরই আসছে নতুন নেতৃত্ব প্রধানমন্ত্রীর কাছে সিএজি’র অডিট রিপোর্ট পেশ টানা এক সপ্তাহ লোডশেডিংমুক্ত দেশ ই-জুডিসিয়ারি উদ্যোগে বিচারব্যবস্থায় গতি: বাড়ছে স্বচ্ছতা, কমছে ভোগান্তি 

দিনাজপুরের বিরলে সড়ক দূর্ঘটনায় মটরসাইকেলের ৩ আরোহী নিহত

রফিকুল ইসলাম ফুলাল প্রতিনিধি দিনাজপুর :
  • আপডেট টাইম : সোমবার, ১৬ মে, ২০২২
  • ৩৩২ বার

দিনাজপুরের বিরলে রোববার মধ্যরাতে ঝড়বৃষ্টির সময় সড়ক দুর্ঘটনায় এক ইউপি সদস্যসহ ৩জন মোটরসাইকেল আরোহী নিহত।

রোববার (১৫ মে) দিবাগত রাত সাড়ে ১২টার সময় বিরল-বোচাগঞ্জ সড়কের মঙ্গলপুর ইউনিয়নের রঘুনাথপুর চেয়ারম্যান মোড়ে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- বোচাগঞ্জ উপজেলার ৪নং আটগাঁও ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মেম্বার রাকিবুল ইসলাম (৪২), ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল উপজেলার বনগা গ্রামের মো. ওসমান গণির ছেলে সাদবিন ওসমান (২২) ও একই উপজেলার মিস্ত্রিপাড়া গ্রামের নুহেদ আলমের ছেলে নোয়াজিম আলম (১৬)।

জানা গেছে, তারা তিনজন মিলে দুটি মোটরসাইকেলে রাত ১টার সময় বিরল থেকে বোচাগঞ্জের দিকে যাচ্ছিলেন। এ সময় ঝড়বৃষ্টি শুরম্ন হয়। ঝড়বৃষ্টি থেকে বাঁচতে দ্রম্নত গতিতে মোটরসাইকেল চালাচ্ছিলেন তারা। এ সময় দুটি মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে তারা মোটরসাইকেল নিয়ে রাস্ত্মায় পড়ে যান। ওই সময় অজ্ঞাত একটি ট্রাক তাদেরকে পিষ্ট করে চলে যায়। এতে তারা তিনজনই ঘটনাস্থলেই মারা যান। ঝড় থামার পর স্থানীয়রা, তাদের মরদেহ রাস্ত্মায় পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা এসে মরদেহ উদ্ধার করে দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ মর্গে পাঠায়।

বিরল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখরম্নল ইসলাম দূর্ঘটনায় তিনজনের নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net