1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
দৈনিক ভোরের কাগজের বিরুদ্ধে মামলার প্রতিবাদে নবীনগরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নোয়াখালীর কোম্পানীগঞ্জে ট্রান্সফরমার চুরি চেষ্টা: ভাঙারি ব্যবসায়ী আটক  জাতীয় সংসদে আরও ১০টি বিল পাস ডাচ্‌-বাংলা ব্যাংকের জনসংযোগ ও ব্র্যান্ড স্পেশালিস্ট বিভাগের প্রধান ও এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান হলেন নজরুল ইসলাম   বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন করলেন চন্দিয়া মহিলা কলেজ  সাউদার্ন ইউনিভার্সিটিতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিষয়ক সেমিনার অনুষ্ঠিত রাঙ্গাবালীতে বেশি দামেও মিলছে না জ্বালানি তেল ‘বৈসাবি’ নয়, প্রতিটি সম্প্রদায়ের নিজস্ব স্বকীয়তায় উৎসব পালনের আহ্বান পার্বত্য মন্ত্রীর অধ্যাদেশ বাতিল নয়, সংসদে আইনে পরিণতের দাবি : মোহাম্মদ উল্লাহ সাতকানিয়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান সপ্তাহ ও ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড উদ্বোধন ঈদগাঁওয়ে প্রশাসনের অভিযানে পলিথিন জব্দ, জনমনে ক্ষোভ 

দৈনিক ভোরের কাগজের বিরুদ্ধে মামলার প্রতিবাদে নবীনগরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

আই কে ইব্রাহীম:
  • আপডেট টাইম : শনিবার, ২১ মে, ২০২২
  • ২১৯ বার

দৈনিক ভোরের কাগজের প্রকাশক ও সম্পাদকসহ পাঁচজনের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২১ মে) বিকালে নবীনগর প্রেসক্লাবের প্রাঙ্গণে এ মানববন্ধন ও প্রতিবাদ সমবেশ অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন, নবীনগর প্রেসক্লাবের সভাপতি ও বিজয় টিভির প্রতিনিধি জালাল উদ্দিন মনির, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও মোহনা টিভির প্রতিনিধি সাইদুল আলম সোরাব, প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি তাজুল ইসলাম, দৈনিক আমাদের নতুন সময় পত্রিকার প্রতিনিধি ও সহকারি অধ্যাপক ইব্রাহীম খলিল, দৈনিক আমাদের অর্থনীতি পত্রিকার উপজেলা প্রতিনিধি কামরুল ইসলাম, বাংলা টিভির উপজেলা প্রতিনিধি পিয়াল হাসান রিয়াজ, ডেইলি বাংলাদেশ পোস্ট পত্রিকার প্রতিনিধি শফিকুল ইসলাম বাদল, দৈনিক করতোয়া পত্রিকার প্রতিনিধি মিঠু সুত্রধর পলাশ, দৈনিক প্রজাবন্ধু পত্রিকার প্রতিনিধি মনিরুল ইসলাম বাবু, ঢাকা প্রতিদিন পত্রিকার প্রতিনিধি মোঃ মনির হোসেন ও দৈনিক ভোরের কাগজ পত্রিকার নবীনগর প্রতিনিধি মোঃ সাইফুল ইসলাম রবিন প্রমুখ।

বক্তারা কুমিল্লার শীর্ষ মাদক ব্যবসায়ী আরফানুল হক রিফাতের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ ও ভোরের কাগজের প্রকাশক, সম্পাদক ও সিনিয়র রিপোর্টারসহ পাঁচজন সাংবাদিকের নামে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।

মানববন্ধনে বক্তারা আরও বলেন, ২০১৮ সালের ৯ জানুয়ারি মাদকবিরোধী অভিযানের আগে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত মাদক কারবারির তালিকায় রিফাতের নাম শীর্ষে ছিল। তিনি কুমিল্লা সিটি কর্পোরেশনের টেন্ডারবাজির হোতা, বালু খেকো, কুমিল্লার মাদকের গড ফাদার হিসেবে পরিচিত বলে বিভিন্ন পত্র-পত্রিকায় আগেও সংবাদ প্রকাশিত হয়েছে। সিটি নির্বাচনের আগে আইওয়াশ হিসেবেই তিনি ভোরের কাগজের বিরুদ্ধে মামলা দিয়েছেন। কিন্তু মামলা দিয়ে গণমাধ্যমের কণ্ঠরোধ করা যাবে না। অবিলম্বে নিঃশর্ত মামলা প্রত্যাহার না করলে দেশজুড়ে দুর্বার আন্দোলন গড়ে তুলবে সাংবাদিকরা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net