1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নবীনগরে ক্ষুধার তাড়নায় বানরের তান্ডব, অতিষ্ঠ গ্রামবাসি - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
৫ই সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে নোয়াখালী শহর জামায়াতের উদ্যোগে স্বাগত মিছিল  টানা ৪০ দিন মসজিদে নামাজ আদায়: শিশুদের হাতে পুরস্কার হিসেবে সাইকেল তুলে দিল  চন্দনাইশে পুকুরের পানিতে ডুবে আদিবা রহমান মারা যায় মাগুরায় নানা আয়োজনে জন্মাষ্টমী পালন কোম্পানীগঞ্জে শহীদ আমান উল্যাহ ফারুকের ৫৫তম শাহাদাত বার্ষিকীতে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া  কানাডার বিনিয়োগকারীদের জ্বালানি খাতে বিনিয়োগের আহ্বান মেয়র ডা. শাহাদাত হোসেনের ৫ সেপ্টেম্বর লংমার্চ: সোনারগাঁয়ে চার স্পট পরিদর্শন প্রস্তুতি প্রায় সম্পন্ন ফেনীতে কাভার্ড ভ্যানের পেছনে বাসের ধাক্কা, নিহত ৩ ইরান যুদ্ধ দীর্ঘায়িত করছেন ট্রাম্প, চলছে ২০২৭ সালের প্রস্তুতি বাড়বে বাংলাদেশ-মালয়েশিয়া ফ্লাইট, সহজ হবে ভিসা

নবীনগরে ক্ষুধার তাড়নায় বানরের তান্ডব, অতিষ্ঠ গ্রামবাসি

আই কে ইব্রাহীম:
  • আপডেট টাইম : শনিবার, ২৮ মে, ২০২২
  • ২৭১ বার

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে উপজেলার ইব্রাহিমপুরে বানরের তান্ডবে অতিষ্ঠ গ্রামবাসি। ক্ষুধার তাড়নায় হানা দিচ্ছে বাড়ি বাড়ি। নষ্ট করছে গাছের ফল-ফলাদি। কেড়ে নিচ্ছে মানুষের ঘরের খাদ্যসামগ্রি। ছোট বাচ্চারা ভয়ে ঘর থেকে বের হতে পারছে না। পাহারা দিয়ে রাখতে হচ্ছে রান্না ঘর। বানরের অত্যাচারে যেন অতিষ্ঠ হয়ে উঠছে গ্রামবাসি।

ইব্রাহিমপুর বাঁশবাজার সংলগ্নে বসবাসকারী প্রভাষক হুমায়ুন কবির, শুক্কু মিয়া, কামাল হোসেন, রিপন মিয়া জানান, কয়েকমাস যাবৎ একটি বানরকে একগাছ থেকে অন্য গাছে লাফালাফি করতে দেখা যায়। বানরটির উপদ্রব রীতিমতো আতঙ্কের পর্যায়ে। বানরটি সুযোগ বুঝে জানালা দিয়ে ঘরে খাবারের জন্য হানা দেয়‌। ক্ষুধার তাড়নায় অনেক সময় আক্রমণ করে বসে বাচ্চাদের।

এছাড়াও উপজেলার শ্যামগ্রাম ইউনিয়নের শাহবাজপুর গ্রামের বারৈপাড়া এলাকায় কয়েকমাস আগেও বেওয়ারিশ বানরের কামড়ে গর্ভবতী মহিলাসহ ৪ জন আহত হওয়ার ঘটনা ঘটেছে। পরে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে হয়েছিল। শ্যামগ্রাম বাজারের পাশে সাইদুল ইসলাম মামুনের বাড়িতেও বানরের উপদ্রব রয়েছে বলে জানা যায়।

উপজেলা বন কর্মকর্তা উত্তম কুমার বলেন, বিষয়টি নিয়ে আমি উপরস্থ কর্তৃপক্ষের সাথে কথা বলবো‌। তবে বানরের উপদ্রব থেকে রেহাই পেতে সরকারি সহযোগিতা কামনা করেছেন ভুক্তভোগীরা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net