1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নবীনগরে ধনাশী উচ্চ বিদ্যালয়ের রজত জয়ন্তী উদযাপন উপলক্ষে পুনর্মিলনী - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সোনারগাঁয়ের সরকারি স্কুলে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ, ক্ষুব্ধ অভিভাবকরা সোনারগাঁয়ের সরকারি স্কুলে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ, ক্ষুব্ধ অভিভাবকরা মাগুরায় জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া মাহফিল ভাঙ্গুড়ায় আশ্রয়ণ প্রকল্পের ৩৫টি ঘর বিক্রির অভিযোগ পরিত্যক্ত ঘরে জুয়া-মাদক ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করতে আনোয়ার ইব্রাহিমের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর শিশুর চিকিৎসায় ঘাটতি ছিল না, দাবি সাজিনাজ হাসপাতাল কর্তৃপক্ষের নবীনগরে কৃষি উন্নয়নে দিনব্যাপী ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত হাটহাজারী বালিকা স্কুল এন্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

নবীনগরে ধনাশী উচ্চ বিদ্যালয়ের রজত জয়ন্তী উদযাপন উপলক্ষে পুনর্মিলনী

আই কে ইব্রাহীম:
  • আপডেট টাইম : সোমবার, ৯ মে, ২০২২
  • ৪৫৮ বার

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ধনাশী উচ্চ বিদ্যালয়ের রজত জয়ন্তী উদযাপন উপলক্ষে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৫ মে) ধনাশী উচ্চ বিদ্যালয় চত্বরে আলোচনাসভা, আনন্দ র‍্যালি ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে রজত জয়ন্তী উদযাপন করা হয়।

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক ভাইস প্রেসিডেন্ট এবং তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সম্মানিত সদস্য হাজী মোঃ আরিফুল ইসলাম ভূঁইয়া টিপুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া- ৫ নবীনগর আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য মোহাম্মদ এবাদুল করিম বুলবুল। অনুষ্ঠান উদ্বোধন করেন, ধনাশী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ গোলাম আকবর।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, নবীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান মনির, শিবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম আর মুজিব, নাটঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আখতারুজ্জামান, কাইতলা উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ বাছির মোল্লা, স্পাইডার গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর ও ধনাশী উচ্চ বিদ্যালয়ের দাতা সদস্য শিল্পপতি রিপন, শিবপুর ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ ইকবাল হোসেন ভূইয়া স্বপন, সাবেক সভাপতি নাজিম উদ্দিন সরকার প্রমুখ।

অনুষ্ঠানে অত্র বিদ্যালয়ের শিক্ষকমন্ডলী, শিক্ষার্থী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে বিদ্যালয়ের শিক্ষার্থীরা অতিথিদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, ধনাশী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক তারিকুল ইসলাম ভূইয়া ও উক্ত বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী মোঃ ইয়াকুব সরকার।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net