ঢাকা   ১১:২০:৪২ পিএম, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
নোয়াখালী কোম্পানীগঞ্জের রামপুরে নতুন গ্যাসকূপের সন্ধান, মজুদ প্রায় ৯৮ বিলিয়ন ঘনফুট পোশাক শ্রমিকদের মজুরি নিয়ে দ্রুত সিদ্ধান্ত: স্বরাষ্ট্রমন্ত্রী জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্ট্রপতির ১২ কেজির সিলিন্ডার গ্যাসের দাম বাড়ল ২২৩ টাকা মাগুরায় মধুমতী নদীতে নৌকা বাইচ অনুষ্ঠিত  কৃষক কার্ডের মাধ্যমে আবহাওয়ার আগাম বার্তা পাবেন কৃষকরা উপজেলা সহকারী ভূমি কর্মকর্তার অপসারণের দাবিতে বিক্ষোভ  ঘনবসতিপূর্ণ এলাকায় আমজাদ এন্টারপ্রাইজের কেমিক্যালের ড্রাম ব্যবসা, দূষণের ঝুঁকিতে কর্ণফুলী নদী, আতঙ্কে নোমান কলেজ রোডের বাসিন্দারা মাগুরায় নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত টঙ্গীর রাজনগরে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগ, মাফিজুরের গ্রেপ্তার দাবি ভুক্তভোগীদের

নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান পর্যায়ে জাতীয় শিক্ষা সপ্তাহ অনুষ্ঠিত

ইব্রাহীম খলিল:
  • আপডেট টাইম : বুধবার, ১৮ মে, ২০২২
  • ৪১২ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সারাদেশের মতো শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের নীতিমালা অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠান পর্যায়ে জাতীয় শিক্ষা সপ্তাহ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৮ মে) নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে দিনব্যাপি উপজেলার স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মোকাররম হোসেন, সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু মোছা, উপজেলা একাডেমিক সুপারভাইজার ইতি বেগম, উপজেলা তথ্য আপা নাছিমা আক্তার, উপাধ্যক্ষ গোলাম মাওলা খান দিপু, সহকারি অধ্যাপক ইব্রাহীম খলিল, সহকারি অধ্যাপক দেলোয়ার হোসেনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি শিক্ষকবৃন্দ। সঞ্চালনায় ছিলেন, শিক্ষক মাইনুল চৌধুরী।

প্রতিযোগিতার বিষয়গুলো হচ্ছে, কেরাত, হামদ, রচনা প্রতিযোগিতা, বাংলা কবিতা আবৃত্তি, বিতর্ক প্রতিযোগিতা, দেশাত্মবোধক গান, রবীন্দ্র সংগীত, নজরুল সংগীত, উচ্চাঙ্গ সংগীত, লোক সংগীত, জারিগান, অভিনয়, নৃত্য, ও লোকনৃত্যসহ আরো অনেক ইভেন্ট।

বিভাগগুলো হচ্ছে- ৬ষ্ঠ শ্রেণি থেকে ৮ম শ্রেণি পর্যন্ত শাখা- ১, ৯ম শ্রেণি থেকে ১০ শ্রেণি পর্যন্ত শাখা-২, একাদশ শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত শাখা-৩ এবং সম্মান শ্রেণি শাখা-৪।

জানা যায়, উপজেলা পর্যায়ে বিজয়ীরা জেলা, জেলা পর্যায়ে বিজয়ীরা অঞ্চলে এবং জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করবেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি