1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
পক্ষপাত দুষ্ট নয় সঠিক সংবাদ তুলে ধরুন গুইমারা প্রেসক্লাবে সাংবাদিকদের তথ্য ও গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’-এর আনুষ্ঠানিক ঘোষণা নোয়াখালীর চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দীন খোকন  আলোর পথে এক ধাপ এগিয়ে প্রত্যয়ের প্রথম অজুখানার শুভ উদ্বোধন নোয়াখালী কোম্পানীগঞ্জের চরপার্বতীতে সালিসি বৈঠকে হামলা-ভাংচুর, বিএনপি নেতাসহ আহত ৫  নোয়াখালীর হাতিয়ায় হান্নান মাসউদের মিথ্যাচারের বিরুদ্ধে বিএনপির সংবাদ সম্মেলন  নবীনগরে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা মাগুরায় প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ে ভ্যান প্রদান চন্দনাইশে সড়ক দুর্ঘটনায় নিহত-২, আহত-৩ ভবিষ্যতে জ্বালানি সমস্যায় না পড়তে হয়, সে জন্য কাজ করছে সরকার চন্দনাইশে হিজরা ২ গ্রুপের মধ্যে সংঘর্ষে আহত-৪

পক্ষপাত দুষ্ট নয় সঠিক সংবাদ তুলে ধরুন গুইমারা প্রেসক্লাবে সাংবাদিকদের তথ্য ও গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক

আবদুল আলী গুইমারা খাগড়াছড়ি।
  • আপডেট টাইম : সোমবার, ১৬ মে, ২০২২
  • ২৯৭ বার

খাগড়াছড়ির গুইমারায় সরকারি উন্নয়ন কর্মকান্ড প্রচার বিষয় অবহিত করার লক্ষ্যে, গুইমারা প্রেসক্লাবের সভাপতি নুরুল আলমের সভাপতিত্বে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

১৬ মে ২০২২ (সোমবার) বেলা ৩টার দিকে গুইমারা প্রেসক্লাব কার্যালয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়, গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মো: জসীম উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন, প্রশাসন ও অর্থ মন্ত্রনালয়ের মহাপরিচালক মো: তৈয়ব আলী, প্রচার ও সমন্বয় পরিচালক শিপলু জামান, ফেনী জেলার তথ্য অফিসার রেজাউল রাব্বি মনির, খাগড়াছড়ি জেলা তথ্য অফিসার বাপ্পি চক্রবর্তী, রামগড় সহকারি তথ্য অফিসার বেলায়েত হোসেন এবং গুইমারা প্রেসক্লাবের সহ-সভাপতি আব্দুল আলি, সাধারণ সম্পাদক দুলাল আহাম্মদ, অর্থ সম্পাদক শাহ আলম, দপ্তর সম্পাদক আনোয়ার হোসেন, প্রচার সম্পাদক আবুল হোসেন রিপন, তথ্য ও গবেষণা সম্পাদক আব্দুর রহিম, নির্বাহী সদস্য আশ্রাফুল ইসলাম বেলাল, মহিউদ্দিন, জনি ভট্টচার্জ্য ও মো: করিমুল হক সহ প্রেসক্লাবের সকল সদস্য উপস্থিত ছিলেন।

সরকারের নীতি আদর্শ ও উন্নয়ন কার্যক্রমকে সরাসারি আন্ত:ব্যক্তিক ও গণযোগাযোগের মাধ্যমে প্রচার করা এবং দিনবদনের সনদ ভিশন ২০২১ বাস্তবায়ন ও ২০৪১ সালের মধ্যে ক্ষুধা ও দারিদ্রমুক্ত উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ গঠনের লক্ষ্য অর্জনসহ সকল উন্নয়ন কার্যক্রমের সাধারণ মানুষের অংশগ্রহণ নিশ্চিত করা এ অধিদপ্তরের কার্যক্রমের অন্যতম লক্ষ্য। এছাড়া, সকল শ্রেনীর পেশার মানুষের মধ্যে রচনা গণযোগাযোগ অদিপ্তরের বিশেষ কাজ। জনগণকে সরাসরি উন্নয়নমূলক তথ্যের যোগান দেওয়া এবং জনগণকে সচেতন, শিক্ষিত ও উদ্ধুদ্ধ করা এ অধিদপ্তরের মূল লক্ষ্য ও উদ্দেশ্য।

এসময় প্রধান অতিথি মো: জসিম উদ্দিন বলেন, চট্টগ্রাম ও সিলেট বিভাগে তথ্য অফিসারদের নিয়ে গত ১৪ মে ২০২২ খাগড়াছড়ি পার্বত্য জেলা উন্নয়ন বোর্ডে ১৫ ও ১৬ মে সাজেকে তথ্য অফিস সমূহে অটোমিশন সফটওয়্যার এ পিএ এম এম সফটওয়্যার ও এপিএ মনিরটিং বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি সাংবাদিকদের প্রচারের মাধ্যমে সরকারি উন্নয়ন কর্মকান্ড তুলে ধরা ও হলুদ সাংবাদিকদের চিহ্নিত করার জন্য আহ্বান করেন।

এসময় তিনি সভা শেষে গুইমারা প্রেসক্লাবের সকল সাংবাদিকদের সাথে কৌশল বিনিময় করে এবং তার সফর সঙ্গীদের সাথে পরিচয় করিয়ে দিয়ে বিদায় নেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net