1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
পাঁচবিবিতে ডিবি পুলিশ পরিচয়ে ছিনতাইয়ের সময় আটক-৪ - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নবীনগরে সিজারের পর প্রসূতির মৃত্যু, বিক্ষুব্ধ স্বজনদের ক্লিনিকে ভাঙচুর কর্ণফুলী প্রেসক্লাবের নতুন কমিটি গঠন  খাগড়াছড়িতে পিসিএনপির নির্বাচিত কমিটি বহাল, ফ্যাসিষ্টের করা আহবায়ক কমিটি প্রত্যাখান প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ‘শিয়া-সুন্নি’ বাদ দিয়ে জালেম মজলুম নিয়ে ভাবা উচিত: আল্লামা মুহাম্মদ আবদুল হাই নদভী সোনারগাঁয়ে গাঁজাসহ দুইজন আটক চরফ্যাশনে বাংলাদেশ অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কমিটি পুনর্গঠন মিজান নয়ন সভাপতি,শোহেব চৌধুরী সম্পাদক টাঙ্গাইলে হোমিওপ্যাথিক জাতীয় ঐক্যজোটের ডাঃ এম এইচ কে এম বেলাল হোসাইনকে আহবায়ক এবং ডাঃ সিয়াম হোসাইন সদস্য সচিব নির্বাচিত  ভিক্টোরিয়া কলেজের অবস্থা ‘গোশালার’ চেয়েও নাজুক: মনিরুল হক চৌধুরী চাঁদাবাজদের বিরুদ্ধে বিএনপির মামলার ঘোষনা ঈদগাঁওয়ে সার্বিক পরিস্থিতি নিয়ে উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন 

পাঁচবিবিতে ডিবি পুলিশ পরিচয়ে ছিনতাইয়ের সময় আটক-৪

শাকিল আহমেদ জয়পুরহাট অফিস ঃ
  • আপডেট টাইম : শনিবার, ২১ মে, ২০২২
  • ৩২৮ বার

জয়পুরহাটের পাঁচবিবিতে ডিবি পুলিশের পরিচয় দিয়ে ছিনতাইয়ের সময় ৪ জন ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ।

পাঁচবিবি উপজেলার বাগজানা বাজার থেকে কিছু দূরে জয়পুরহাট-হিলি যাওয়ার প্রধান সড়কের উপর থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, পাঁচবিবি থানাধীন ছিট মানিক এলাকার আব্দুল জলিলের ছেলে সাগর (৩২), মাতাস মঞ্জিল মালঞ্চ এলাকার মৃত মঞ্জুরুল করিমের ছেলে মানিক হোসেন (৪০), একই এলাকার শরিফ উদ্দিনের ছেলে হেলাল হোসেন (৫০) ও দমদমা পুরাতন পৌরসভা এলাকার রাম চন্দ্র রায়ের ছেলে শ্রীঃ রতন চন্দ্র রায় (৩৮)।

পাঁচবিবি থানা সূত্রে জানা গেছে, শুক্রবার (২০) মে বিকেলে বাগজানা বাজার থেকে প্রায় ৩০০ মিটার দূরে ডিবি পুলিশের পরিচয়ে একটি সিএনজি গাড়ির গতি রোধ করে যাত্রীদের তল্লাশী করতে চেয়ে ছিনতাইয়ের চেষ্টা করলে এমন সময় পাঁচবিবি থানার এসআই মোঃ আনিছুর রহমান-২ সঙ্গীর ফোর্সসহ তাদের মধ্যে ৪ জনকে হাতেনাতে আটক করেন। এ ঘটনায় আরও ৩/৪ পলাতক রয়েছে এবং তাদের গ্রেফতারের চেষ্টা চলছে।

পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) পলাশ চন্দ্র দেব জানান, আটককৃতদের বিরুদ্ধে মামলা রুজু করে শনিবার (২১ মে) আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে
মাদক, চুরি, ছিনতাই, চাঁদাবাজি সহ একাধিক মামলা রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net