1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বেগমগঞ্জের চৌমুহনী বাজারে ছুরিকাঘাতে ক্ষুদ্র ব্যবসায়ী যুবকের মৃত্যু - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নোয়াখালীর হাতিয়ায় হান্নান মাসউদের মিথ্যাচারের বিরুদ্ধে বিএনপির সংবাদ সম্মেলন  নবীনগরে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা মাগুরায় প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ে ভ্যান প্রদান চন্দনাইশে সড়ক দুর্ঘটনায় নিহত-২, আহত-৩ ভবিষ্যতে জ্বালানি সমস্যায় না পড়তে হয়, সে জন্য কাজ করছে সরকার চন্দনাইশে হিজরা ২ গ্রুপের মধ্যে সংঘর্ষে আহত-৪ চন্দনাইশের এমপি জসিম বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য হন মহম্মদপুরে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত  মাগুরায় ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু মাগুরায় শ্রীপুরের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান,মতবিনিময় সভাসহ বিভিন্ন কর্মসূচীর উদ্বোধন 

বেগমগঞ্জের চৌমুহনী বাজারে ছুরিকাঘাতে ক্ষুদ্র ব্যবসায়ী যুবকের মৃত্যু

শাহাদাত হোসেন রাসেল নোয়াখালী প্রতিনিধি:
  • আপডেট টাইম : শনিবার, ২১ মে, ২০২২
  • ৩৩১ বার

নোয়াখালীর চৌমুহনী বাজারে পূর্ব শত্রুতার জেরে কথা কাটাকাটির এক পর্যায়ে ছুরিকাঘাতে ক্ষুদ্র ব্যবসায়ী যুবকের মৃত্যু।
২১ মে (শনিবার) সন্ধ্যা সাড়ে ৭ ঘটিকার সময় ফেনী- লক্ষীপুর সড়কের চৌমুহনী হোসেন সুপার মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।

ছুরিকাঘাতে নিহত আইমন (১৯) বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের গণিপুর এলাকার নুররবীর ছেলে।

বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার (বেগমগঞ্জ সার্কেল) নাজমুল হাসান রাজিব জানান, নিহত আইমন চৌমুহনী বাজারে খোলা জায়গায় জুতার ব্যবসা করত। ঘাতক রাকিব তার সহযোগীসহ নিহত আইমনের কাছে তিন মাস আগে চাঁদা দাবী করেছিলো, তখন আইমন থানায় লিখিত অভিযোগ দায়ের করলে অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে রাকিবকে ইয়াবাসহ আটক করে কারাগারে পাঠায়। তিন মাস পর গত ১৯ মে জেল থেকে ছাড়া পেয়ে প্রতিশোধ নেয়ার জন্য রাকিব তার সহযোগী পাভেল ও রিমনসহ শনিবার সন্ধ্যা সাড়ে ৭ ঘটিকার সময় আইমনের গতিরোধ করে। এ সময় কথা কাটাকাটির এক পর্যায়ে তারা আইমন কে গলায় ছুরিকাঘাত করলে স্থানীয় লোকজন তাকে চৌমুহনী লাইফ কেয়ার হসপিটালে নেওয়ার পথে মৃত্যুবরন করে।

ঘটনার পরপরই ঘাতকরা পালিয়ে যাবার চেষ্টা করলে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে পাঁচ কিলো মিটার দূরে একটি জায়গা থেকে হত্যাকান্ডে ব্যবহৃত ছুরিসহ তাদের গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলো, পৌরসভা ৪নম্বর ওয়ার্ডের আব্দুল হাই মিলনের ছেলে মোঃ পাভেল, একই ওয়ার্ডের বাচ্চু মিয়ার ছেলে মোঃ রাকিব ও আজাদ মিয়ার ছেলে রিমন।

এ ঘটনায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন আছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net