1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মানবতার সেবা ও টেকসই উন্নয়নে নিবেদিত থাকার অঙ্গীকার - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
এশিয়া কাপে পাকিস্তানের সর্বনিম্ন রেকর্ড, বড় জয় ভারতের ইরানের তিন তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’-এর আনুষ্ঠানিক ঘোষণা নোয়াখালীর চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দীন খোকন  আলোর পথে এক ধাপ এগিয়ে প্রত্যয়ের প্রথম অজুখানার শুভ উদ্বোধন নোয়াখালী কোম্পানীগঞ্জের চরপার্বতীতে সালিসি বৈঠকে হামলা-ভাংচুর, বিএনপি নেতাসহ আহত ৫  নোয়াখালীর হাতিয়ায় হান্নান মাসউদের মিথ্যাচারের বিরুদ্ধে বিএনপির সংবাদ সম্মেলন  নবীনগরে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা মাগুরায় প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ে ভ্যান প্রদান চন্দনাইশে সড়ক দুর্ঘটনায় নিহত-২, আহত-৩

মানবতার সেবা ও টেকসই উন্নয়নে নিবেদিত থাকার অঙ্গীকার

লায়ন্স ক্লাব অব চিটাগাং পারিজাত এলিটের ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন

জেসমিন বাপ্পী
  • আপডেট টাইম : রবিবার, ১৫ মে, ২০২২
  • ২৭৩ বার

সারা বিশ্বের মতো কোভিড-১৯ এ আমাদের দেশও বিপর্যস্ত। প্রতিকূল পরিবেশেও আমরা যেন মানবতার সেবা ও টেকসই উন্নয়নে নিবেদিত থাকতে পারি সে লক্ষে আমাদের কাজ করতে হবে। সেবার ব্রতে প্রতিজ্ঞাবদ্ধ হয়েই আমরা লায়নিজমে প্রতিশ্রুতিবদ্ধ। সমাজের সমস্ত সংর্কীণতা দূর করার মাধ্যমে শিক্ষা, স্বাস্থ্য তথা উন্নয়নের প্রতিটি স্তরে মানবিক হয়ে কাজ করবো এবং মানবতার জয় গান গাইবো।
লায়ন্স ক্লাব অব চিটাগাং পারিজাত এলিটের ১৩তম চার্টার নাইট, মাননীয় প্রাক্তন জেলা গভর্ণরদের সম্মাননা, একুশে পদক প্রাপ্তিতে প্রাক্তন গভর্ণর লায়ন এম এ মালেক এর সম্মাননা এবং নতুন সদস্যদের অভিষেক ও শপথ অনুষ্ঠান ১২ মে চট্টগ্রামস্থ হোটেল আগ্রাবাদের ইছামতী হলে অনুষ্ঠিত হয় ।

ক্লাব প্রেসিডেন্ট লায়ন মোহাম্মদ জামাল উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল এর সদ্য প্রাক্তন ইন্টারন্যাশনাল ডাইরেক্টর লায়ন কাজী আকরাম উদ্দীন আহমেদ পিএমজেএফ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা গর্ভণর লায়ন আল সাদাত দোভাষ পিএমজেএফ, সদ্যপ্রাক্তন জেলা গভর্ণর লায়ন ডাঃ সুকান্ত ভট্টাচার্য এমজেএফ। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রথম ভাইস জেলা গর্ভণর লায়ন এস.কে শাসুদ্দিন আহমেদ সিদ্দিক পিএমজেএফ, দ্বিতীয় জেলা গভর্ণর মোঃ এম. ডি মহিউদ্দিন চৌধুরী এমজেএফ, সম্মানিত প্রাক্তন জেলা গর্ভণরবৃন্দ, সম্মানিত কেবিনেট সেক্রেটারী, কেবিনেট ট্রেজারার। পিডিজি এমএ মালেক, রুপম কিশোর বড়ুয়া পিএমজেএফ, মোঃ নাসিরউদ্দিন চৌধুরী এমজেএফ, মোঃ মোশতাক হোসাইন এমজেএফ, এস.এম. শামসুদ্দীন এমজেএফ, মো কবিরউদ্দিন ভূঁইয়া, মোঃ মনজুর আলম মনজু পিএমজেএফ ও কামরুন মালেক এমজেএফ প্রমুখ। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাননীয় প্রধানমন্ত্রীর সাবেক মুখ্যসচিব ও ইউসেপ বাংলাদেশ এর নির্বাহী পরিচালক ড. মো: আবদুল করিম, বিশিষ্ট সমাজবিজ্ঞানী, সিনেট সদস্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও ঘাসফুল চেয়ারম্যান প্রফেসর ড. মনজুর-উল-আমিন চৌধুরী, অবঃ (প্রাপ্ত) সাবেক এসিসন্টে কমিশনার মিহির কিরণ চাকমা ও বিশিষ্ট সাংবাদিক ওসমান গনি মনসুর।

কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন ও এ উপলক্ষে প্রকাশিত স্যুভেনিয়রের মোড়ক উম্মোচন এবং ক্লাবের নতুন সদস্যদের স্বাগত ও শপথ বাক্যে পাঠ করান সম্মানীত জেলা গভর্নর লায়ন আল সাদাত দোভাষ পিএমজেএফ।
লায়ন আয়েশা হক শিমু সঞ্চলনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে লায়নিজমের আনুগত্যের শপথ পাঠ করান ক্লাব টেমার লায়ন লায়ন আমরিন রহমান হোসাইন ও লিও শপথ পাঠ করান লিও ভাইস প্রেসিডেন্ট লিও রেজাউল করিম ইফতি। স্বাগত বক্তব্য রাখেন ১৩তম চার্টার নাইট অর্গানাইজার কমিটি ও রিজিওন চেয়ারপার্সন লায়ন জাহানার বেগম। ক্লাবের বার্ষিক প্রতিবেদন পাঠ করেন ক্লাব সেক্রেটারি লায়ন মির্জা মোহাম্মদ ইলিয়াস।
এসময় আরো উপস্থিত ছিলেন সম্মানিত সম্মানিত কেবিনেট সেক্রেটারী, কেবিনেট ট্রেজারার, সম্মানিত গভর্নর এডভাইজারবৃন্দ, রিজিয়ন চেয়ারপার্সন হেডকোয়াটার, রিজিয়ন চেয়ারপার্সন, জোন চেয়ারপার্সনবৃন্দ, বিভিন্ন ক্লাবের প্রেসিডেন্ট সেক্রেটারীবৃন্দ, লায়ন পরিবারের সদস্যবৃন্দ প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net